Sonam Wangchuk: অনশনের ২১ দিনে হাসপাতালে সোনম, জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Saborni Mitra   | ANI
Published : Jul 18, 2026, 09:25 AM IST
Delhi Police Move Sonam Wangchuk to Hospital Amid Protestor Allegations of Force

সংক্ষিপ্ত

পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে সরাল পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে যে আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে সফদরজং হাসপাতালে সরাল পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে যে আদালতের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযোগ অভিজিৎ দিপকের

পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে দিল্লির যন্তর মন্তর থেকে পুলিশ সফদরজং হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়ার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ, ওয়াংচুকের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অভিযোগ, ২০ দিন অনশনের পর ওয়াংচুকের স্বাস্থ্য যখন ভেঙে পড়েছে, তখন পুলিশ অফিসাররা তাঁকে জোর করে টেনেহিঁচড়ে নিয়ে যান। ANI-কে দিপকে বলেন, "সকাল ৭টার সময় আমি ফ্রেশ হতে বাইরে বেরিয়েছিলাম, তখনই পুলিশের গুন্ডারা এখানে হাজির হয়। ওরা সোনাম স্যারকে গালাগাল করতে করতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ৬০ বছরের একজন মানুষ, যিনি ২০ দিন ধরে অনশন করছেন, একটা দানাও খাননি, তাঁকে দিল্লি পুলিশ জোর করে টেনে নিয়ে গেল। ওঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, আমরা কিছুই জানি না। খবর পেয়ে আমি যখন বন্ধুর বাড়ি থেকে যন্তর মন্তরের দিকে আসছিলাম, পুলিশ আমার ওপরেও হামলা চালায়...এরা পুলিশ নয়, এরা আরএসএস-এর গুন্ডা। আমি বিদেশ থেকে নিজের দেশে ফিরেছি, আমি কি অপরাধী? এরা গুন্ডা—পুলিশ নয়, আরএসএস-এর গুন্ডা।"

পুলিশের দাবি

টানা ২০ দিন অনশনের পর জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার দিল্লি পুলিশ এই খবর নিশ্চিত করেছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওয়াংচুককে ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন।

নয়া দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) শচীন শর্মা ANI-কে জানিয়েছেন, "মাননীয় হাইকোর্টের নির্দেশ মেনে এবং ওঁর স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে সোনম ওয়াংচুককে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোনওরকম লাঠিচার্জ বা এই জাতীয় কিছুই ঘটেনি।"

ককরোজ জনতা পার্টির অভিযোগ

এদিকে, ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাসও এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দাবি করেন যে পুলিশ দিপকেকে আটক করেছে এবং ওয়াংচুককে বিক্ষোভস্থল থেকে তুলে নিয়ে যাচ্ছে। তিনি লেখেন, "অভিজিৎ দিপকে যেখানে থাকছিলেন, দিল্লি পুলিশ তাঁকে সেখানে আটকে দিয়েছে। লোকজন আমাকে জানাচ্ছেন যে সোনাম ওয়াংচুককে বিক্ষোভস্থল থেকে তুলে নেওয়া হচ্ছে। ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে!" যদিও পুলিশ লাঠি চার্জের অভিযোগ অস্বীকার করেছে। ডিসিপি আরও বলেন, "আমরা যন্তর মন্তরের বিক্ষোভকারীদের অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণভাবে জায়গাটি খালি করে দিন।"

লাদাখের ইঞ্জিনিয়ার, শিক্ষা সংস্কারক এবং পরিবেশকর্মী ওয়াংচুক, NEET পেপার ফাঁস বিতর্ক-সহ দেশব্যাপী পরীক্ষা সংক্রান্ত অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন করছেন। তিনি এবং তাঁর সমর্থকরা তাঁদের দাবি জানাতে ২০ জুলাই সংসদ অভিযানেরও ঘোষণা করেছিলেন। আগামিকাল, সোমবার ২০ জুলাই ককরোজ জনতা পার্টির সংসদ অভিযান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে বলেও মনে করছেন আন্দোলনকারীরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TMC Vs TMC: মমতা না ঋতব্রত, কে আসল তৃণমূল ? অবশেষে মুখ খুললেন CEC জ্ঞানেশ কুমার
Today’s News in Bengali Live: Sonam Wangchuk - অনশনের ২১ দিনে হাসপাতালে সোনম, জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ