Dhruv Rathee Car Collection: ইউটিউবার ধ্রুব রাঠির রয়্যাল লাইফস্টাইল, গ্যারাজে রয়েছে কোন কোন লাক্সারি গাড়ি?

Published : Oct 12, 2026, 02:20 PM IST

বিশ্লেষণমূলক ভিডিও বানিয়ে কোটি কোটি সাবস্ক্রাইবার জোগাড় করেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। ডিজিটাল দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি কিন্তু দারুণ বিলাসবহুল জীবনযাপন করেন। দেখে নিন তাঁর দামি গাড়িগুলোর তালিকা।

PREV
15
ডিজিটাল ক্রিয়েটর থেকে লাক্সারি আইকন

দেশের অন্যতম প্রভাবশালী ডিজিটাল ক্রিয়েটর হলেন ধ্রুব রাঠি। রাজনীতি, অর্থনীতি বা গ্লোবাল ইস্যু— কঠিন সব বিষয় খুব সহজে বুঝিয়ে তিনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার বানিয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ভয়েস হিসেবে তাঁর ক্রেজ রোজ বাড়ছে। সম্প্রতি দিল্লি ও গুরগাঁও পুলিশের হেফাজতে তাঁর বাবা-মায়ের বাড়ি সংক্রান্ত খবরের জেরে, ধ্রুবর লাক্সারি গাড়ির গ্যারাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে।

25
টেসলা মডেল ৩: ইলেকট্রিক সেডানের দুনিয়ায় আইকন

ধ্রুব রাঠির গ্যারাজের অন্যতম প্রধান আকর্ষণ হলো 'টেসলা মডেল ৩' ইলেকট্রিক সেডান। ২০১৭ সালে গ্লোবালি লঞ্চ হওয়া এই গাড়িটি সম্প্রতি ভারতেও এন্ট্রি নিয়েছে। সিঙ্গল বা ডুয়াল মোটরের অল-ইলেকট্রিক প্ল্যাটফর্মে এটি ডিজাইন করা হয়েছে। এর ইন্টেরিয়র বেশ ছিমছাম, যেখানে একটি মাত্র টাচস্ক্রিন রয়েছে। অটোপাইলট ফিচার আর দারুণ রেঞ্জের এই গাড়ি মাত্র ৪ থেকে ৬ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা স্পিড তোলে। ফুল চার্জে এটি প্রায় ৫০০-৬০০ কিলোমিটার চলতে পারে।

35
রেঞ্জ রোভার P400e: পাওয়ারফুল প্লাগ-ইন হাইব্রিড এসইউভি

ধ্রুবর গ্যারাজে থাকা আরেকটা পাওয়ারফুল গাড়ি হলো 'রেঞ্জ রোভার P400e'। এটি রেঞ্জ রোভার ক্লাসিক লাইন-আপের একটি প্লাগ-ইন হাইব্রিড মডেল। এতে ৩.০ লিটার ইনলাইন-সিক্স টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিনের সঙ্গে ইলেকট্রিক মোটর রয়েছে, যা একসঙ্গে ৪৪০ বিএইচপি পাওয়ার জেনারেট করে। শহরের রাস্তায় শুধু ইলেকট্রিক মোডেই এটি ৬৫-৭০ কিলোমিটার চলতে পারে। অফরোড ক্ষমতা, এয়ার সাসপেনশন আর লাক্সারি কেবিনের দারুণ ব্যালেন্স রয়েছে এই এসইউভিতে।

45
বিএমডব্লিউ ৫ সিরিজ: ড্রাইভিং ডায়নামিক্স ও ক্লাস

ধ্রুব রাঠির গাড়ির তালিকায় রয়েছে দশকের পর দশক ধরে জনপ্রিয় 'বিএমডব্লিউ ৫ সিরিজ' এক্সিকিউটিভ সেডান। পারফেক্ট ড্রাইভিং ডায়নামিক্স আর সুপার কমফোর্টের জন্য এই মডেলের দারুণ নামডাক। বর্তমানে এর নতুন জেনারেশন (G60) মডেল ভারতে পেট্রোল, ডিজেল এবং প্লাগ-ইন হাইব্রিড (530Le) অপশনে পাওয়া যাচ্ছে। মার্সিডিজ ই-ক্লাসকে কড়া টক্কর দেওয়া এই গাড়িটি মূলত তাঁদের জন্যই ডিজাইন করা, যাঁরা ড্রাইভিং উপভোগ করেন।

55
মার্সিডিজ-বেঞ্জ জিএলসি ক্লাস: লাক্সারি কমপ্যাক্ট এসইউভি

জার্মান ব্র্যান্ড মার্সিডিজ-বেঞ্জের 'জিএলসি ক্লাস' কমপ্যাক্ট লাক্সারি এসইউভিও ধ্রুব রাঠির গ্যারাজে জায়গা করে নিয়েছে। ব্র্যান্ডের এসইউভি লাইন-আপে এটি জিএলই মডেলের ঠিক নিচে থাকে। মডার্ন প্ল্যাটফর্মে তৈরি এই মডেলে মাইল্ড-হাইব্রিড পেট্রোল ও ডিজেল ইঞ্জিন রয়েছে। স্মুথ ড্রাইভিং এক্সপেরিয়েন্স আর মার্সিডিজের বিখ্যাত MBUX ইনফোটেইনমেন্ট সিস্টেম এই গাড়ির অন্যতম ইউএসপি। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমপ্যাক্ট লাক্সারি এসইউভিগুলোর মধ্যে এটি একটি।

Read more Photos on
click me!

Recommended Stories