প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির জন্য অপেক্ষায় দেশের কোটি কোটি কৃষক। উৎসবের মরশুম শুরু হয়ে যাওয়ায় এই সময়ে টাকা অ্যাকাউন্টে ঢুকবে কি না, তা নিয়ে আশায় বহু কৃষক। যদিও এই সময়টাই হাতে নগদ টাকার প্রয়োজন সবথেকে বেশি।
210
কত টাকা পান কৃষকরা
প্রধানমন্ত্রী কিষান প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা আর্থিক সাহায্য পান যোগ্য কৃষকরা। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠানো হয়। এই মাসে কেন্দ্রীয় সরকার ২০০০ টাকা দিতে পারে বলেও সূত্রের খবর।
310
কিস্তির চক্র কেমন
প্রতি চার মাস অন্তর কিস্তি দেওয়া হয়। এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ, এই তিনটি চক্রে টাকা পাঠায় কেন্দ্র। প্রত্যেক কিস্তিতেই ২০০০ করে টাকা ব্যাঙ্কে দেওয়া হয়।
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি অক্টোবর মাসেই, সম্ভবত মাসের মাঝামাঝি সময়ে, ২৪তম কিস্তির টাকা ঢুকতে পারে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
510
সবশেষ কিস্তি এসেছিল জুনে
গত জুন মাসে ২৩তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে। ওই কিস্তিতে সরকার খরচ করেছে প্রায় ১৮,৮৮০ কোটি টাকা।
610
মার্চে এসেছিল ২২তম কিস্তি
চলতি বছরের ১৩ মার্চ ২২তম কিস্তির টাকা পাঠান প্রধানমন্ত্রী। ডিসেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ চক্রের ওই কিস্তিতে খরচ হয় ১৮,৬৪০ কোটি টাকা। উপকৃত হন প্রায় ৯.৩২ কোটি কৃষক, যাঁদের মধ্যে ২.১৫ কোটি মহিলা।
710
শুরু থেকে এখনও পর্যন্ত কত টাকা
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রকল্প শুরুর পর থেকে মোট বিতরণের অঙ্ক ৪.৪৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
810
ই-কেওয়াইসি না থাকলে আটকে যেতে পারে টাকা
শুধু কিস্তির অপেক্ষায় বসে থাকলে চলবে না। ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা আটকে যেতে পারে। প্রকল্পের সরকারি পোর্টালে এর একাধিক বিকল্প রয়েছে। ওটিপি-ভিত্তিক ই-কেওয়াইসির জন্য আধার-সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর থাকা জরুরি।
910
ব্যাঙ্কের তথ্য মিলিয়ে নিন
ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং পিএম কিষান যোজনায় নথিভুক্ত বিবরণ সঠিক আছে কি না, এখনই পরীক্ষা করুন। কোনও তথ্য ভুল থাকলে টাকা পেতে দেরি হতে পারে।
1010
বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখে নিন
সরকারি পোর্টালে গিয়ে নিজের বেনিফিশিয়ারি স্ট্যাটাস যাচাই করুন। এতে কিস্তির বর্তমান অবস্থা ও সম্ভাব্য সমস্যা জানা যাবে। যাঁরা আগের কিস্তির টাকা পাননি, তাঁরাও স্ট্যাটাস দেখে টাকা আটকে থাকার কারণ বুঝতে পারবেন।