Madhya Pradesh: 'তুমি কালো, আমার ভালো কাউকে চাই,' প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন মহিলার

Published : Apr 10, 2026, 06:35 PM IST
Madhya Pradesh police vehicle

সংক্ষিপ্ত

Madhya Pradesh Crime News: পণের দাবিতে বা বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ নতুন কিছু নয়। আবার উল্টোদিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের কথাও শোনা যায়। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) তেমনই এক অভিযোগ উঠেছে।

DID YOU KNOW ?
স্বামীকে খুনের অভিযোগ
মধ্যপ্রদেশের ধর জেলায় প্রেমিক ও এক সহযোগীর সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার মহিলা।

Crime News: ডাকাতি বলে সাজানোর চেষ্টা করেও শেষরক্ষা হল না। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের কথা জানতে পেরে গেল পুলিশ। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ধর জেলার (Dhar district) গণ্ডিখেড়া গ্রামের (Gondikheda village) এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা নামে অভিযুক্ত মহিলা প্রথমে দাবি করেন, রাতে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। তারা হামলা চালিয়ে প্রিয়াঙ্কার স্বামী দেবকৃষ্ণকে খুন করে। তারা প্রিয়াঙ্কাকেও আক্রমণ করে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন দেখতে পায়, বাড়ি এলোমেলো হয়ে আছে আর এই মহিলা কাঁদছেন। শুরু হয় তদন্ত। এই তদন্তেই পুলিশ বুঝতে পারে, ঘটনা সাজানো হয়েছে। পরিকল্পনা করে খুন করা হয়েছে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে।

কীভাবে জানা গেল আসল ঘটনা?

দেবকৃষ্ণর পরিবারের সদস্যরা পুলিশকে জানান, প্রিয়াঙ্কা নিয়মিত অশান্তি করতেন। তিনি স্বামীকে বলতেন, 'তুমি কালো। আমার ভালো কাউকে চাই।' একাধিকবার বিবাহ-বিচ্ছেদও চেয়েছিলেন প্রিয়াঙ্কা। এরপর তদন্তকারীরা জানতে পারেন, ২০২০ সাল থেকে কমলেশ নামে এক ব্যক্তির সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক আছে। তাঁরা দু'জন মিলে দেবকৃষ্ণকে খুন করার পরিকল্পনা করেন। এই ঘটনাকে ডাকাতি বলে চালানোর চেষ্টা করেন তাঁরা। সুরেন্দ্র নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা দেন কমলেশ। পরিকল্পনা অনুযায়ী, এক রাতে যখন দেবকৃষ্ণ ঘুমিয়েছিলেন, তখন তাঁদের বাড়িতে ঢুকে পড়ে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন কমলেশ। এরপর তিনি বাড়ির জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেন এবং প্রিয়াঙ্কাকে বেঁধে রাখেন। কমলেশ পালিয়ে যাওয়ার পর চিৎকার শুরু করেন প্রিয়াঙ্কা।

২ অভিযুক্ত গ্রেফতার

৩৬ ঘণ্টার মধ্যে এই ঘটনার কিনারা করে ফেলেছে পুলিশ। প্রিয়াঙ্কা ও কমলেশকে গ্রেফতার করা হয়েছে। সুরেন্দ্র এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধর জেলার পুলিশ সুপার ময়াঙ্ক অবস্তী বলেছেন, ‘তদন্ত বিপথে চালিত করার জন্য খুনের স্থান সাজানো হয়েছিল। তথ্য-প্রমাণ ও জেরায় জানা যায়, স্ত্রী ও তাঁর সহযোগী মিলে চক্রান্ত করেছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মধ্যপ্রদেশের ধর জেলায় ৩ জন মিলে খুনের অভিযোগ।
মধ্যপ্রদেশের ধর জেলায় এক ব্যক্তিকে খুনের ঘটনায় স্ত্রী-সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ পুলিশের।
Read more Articles on
click me!

Recommended Stories

নামাজ পড়ার কারণে পাকিস্তানি জঙ্গিঘাঁটিতে দেরিতে হামলা চালানো হয়, বিরাট দাবি সেনাপ্রধানের
১ লিটার পেট্রোল তৈরি করতে কতটা অপরিশোধিত তেল লাগে? সম্পূর্ণ প্রক্রিয়াটি জানুন