Drought Risk: ১২৫ বছরে জুনে সবচেয়ে কম বৃষ্টি, দেশে খরার আশঙ্কায় সতর্ক সরকার

Published : Jul 04, 2026, 12:51 AM ISTUpdated : Jul 04, 2026, 12:56 AM IST
Drought

সংক্ষিপ্ত

Monsoon 2026: এবারের বর্ষায় যে দেশে কম বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। এই পূর্বাভাস মিলে গিয়েছে। অন্তত জুন মাসে সারা দেশে অনেক কম বৃষ্টি হয়েছে। জুলাইয়ে যদি বৃষ্টির ঘাটতি পূরণ না হয়, তাহলে দেশের বিভিন্ন অংশে খরা পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে কৃষির উপর নেতিবাচক প্রভাব পড়বে।

DID YOU KNOW ?
মধ্য ভারতে কম বৃষ্টি
সারা দেশে জুনে বৃষ্টির ঘাটতি ৪০ শতাংশ। কিন্তু মধ্য ভারতে বৃষ্টির ঘাটতি ৫০ শতাংশেরও বেশি।

India Monsoon 2026: ১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত যে বছরগুলিতে জুন মাসে ভারতে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে, সেই তালিকায় পঞ্চম স্থানে এ বছরের জুন। স্বাভাবিকের তুলনায় ৪০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। মধ্যভারতের অবস্থা সবচেয়ে খারাপ। এই অঞ্চলে স্বাভাবিকের তুলনায় ৫০ শতাংশেরও কম বৃষ্টিপাত হয়েছে। এ বছরের জুনে সারা দেশ মিলিয়ে মাত্র ৯৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জুনে এত কম বৃষ্টি হওয়ায় সারা দেশেই খরা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জুলাইয়ে যদি বৃষ্টির ঘাটতি পূরণ না হয়, তাহলে কৃষির উপর নেতিবাচক প্রভাব পড়বে। এই পরিস্থিতিতে সতর্ক কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার।

উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ

দেশে বৃষ্টির ঘাটতি এবং খরার আশঙ্কা নিয়ে শুক্রবার এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই বৈঠকে ছিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) এবং উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে বৃষ্টির ঘাটতি নিয়ে আলোচনা করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মন্ত্রককে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা দেশেই কম বৃষ্টিপাত হয়েছে। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। এল নিনোর (El Nino) প্রভাবে দেশের বিভিন্ন অংশে খরা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সে বিষয়ে সরকার সতর্ক।’ বৈঠকে বিভিন্ন মন্ত্রককে রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের উপর যাতে কম বৃষ্টিপাতের খুব বেশি প্রভাব না পড়ে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জলাধারগুলির পরিস্থিতি কী?

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জলসম্পদ মন্ত্রককে জলাধারগুলির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কম জল ব্যবহার করতে হয় এমন ফসলগুলির চাষের উপর জোর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সবরকম পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯০১
১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত অন্যতম কম বৃষ্টি এ বছর।
১৯০১ সাল থেকে এখনও পর্যন্ত পঞ্চম শুষ্ক জুন মাস এ বছর। ফলে দেশে খরার আশঙ্কা তৈরি হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Viksit Bharat: 'বিকশিত বাংলা ছাড়া ২০৪৭-এর স্বপ্ন পূরণ অসম্ভব', বিধায়কদের বার্তা ওম বিড়লার
Ayodhya: রাম মন্দিরে চুরির ঘটনায় তীব্র নিন্দা, দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএস-এর