Basirhat TMC News: প্রার্থী তালিকা প্রকাশিত হতেই ক্রমশ চড়ছে ক্ষোভের আগুন তৃণমূলের অন্দরে। প্রার্থী পছন্দ না হওয়ায় এবার তার বিরুদ্ধে পড়ল পোস্টার। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Basirhat TMC News: তৃণমূল (TMC West Bengal) প্রার্থী প্রচারে এলে এলাকায় ঢুকতে দেবো না-দাবি তৃণমূল কর্মীদের। এবার তৃণমূলের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান এর বিরুদ্ধে পড়লো পোস্টার। তৃণমূলের কর্মী সমর্থকরা চাইছে আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ (রনি) কে প্রার্থী হিসেবে। আর তাই এই বিক্ষোভের পোস্টার। পোস্টারে লেখা বহিরাগত প্রার্থী মানছিনা মানব না,ভূমিপুত্র চাই (West Bengal assembly election 2026)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রার্থী তালিকা প্রকাশিত হতেই তৃণমূলের অন্দরে ক্ষোভ:-

তৃণমূল প্রার্থী (TMC News) তৌসিফুর রহমান বহিরাগত । বাড়ি- কলকাতায় । তৃণমূল কংগ্রেসের মুখপাত্র । তাকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রজুড়ে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল প্রার্থী বাতিলের দাবিতে। সেই গুঞ্জন এবার প্রকাশ্যে এলো। কোথাও প্রচারে- তৃণমূলের কর্মীবৃন্দ , আবার কোথাও-তৃণমূলের লোগো (জলছবি) লাগানো পোস্টারে লেখা - বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে- বহিরাগত প্রার্থী মানছিনা মানব না।

আর এই বিষয়ে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি এসকেন্দার গাজী বলেন- এটা বিরোধীদের চক্রান্ত । বসিরহাট উত্তরে বিরোধীদের কোন জায়গা নেই । তারা জানে তারা জিততে পারবে না , তাই তৃণমূল দলের ভাব মূর্তি নষ্ট করার জন্য এসব পোস্টার লাগাচ্ছে।

যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি- ‘’তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে এসেছে যে ওরা নিজেদের প্রশ্নের নিজেরা লাগিয়ে আমাদের বিজেপির (BJP Bengal) দলের নামে দোষ দিচ্ছে । বহিরাগত প্রার্থী ওরা নিজেরাই মানতে পারছে না ।''

আইপ্যাকের সংস্থাকে ব্যাঙ্গ তৃণমূলের বিদায়ী বিধায়কের:-

এদিকে, রাজ্যের ভোট কুশলী সংস্থাকে ব্যঙ্গ করলেন টিকিট না পেয়ে তৃণমূলের বিধায়ক। বাদুড়িয়ার পর হিঙ্গলগঞ্জ অভিমানী সদ্য বিদায়ী বিধায়ক। আইপ্যাককে ‘প্যাক প্যাক’ বললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল। একুশে বিধানসভা নির্বাচনে ভোট কুশলী হিসেবে কাজ করেছিল রাজ্যে। যার নির্ধারণে একাধিক বিধায়ক-মন্ত্রী হয়েছিলেন।

 এমনকি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল সেই সংস্থার হাত ধরে বিধায়ক হয়েছিলেন। ২৬-এর বিধানসভার টিকিট না পেয়ে বিধায়ক দেবেশ মন্ডল একেবারে ক্ষোভ উগরে দিয়ে তার গলায় শোনা গেল উল্টো সুর। অভিমানী আরও এক বিধায়ক। 

আইপ্যাকের সংস্থাকে ব্যঙ্গ করলেন। তিনি বলেন, ‘’দল কেন আমাকে টিকিট দিল না দল জানে। আমাকে দল প্রার্থী করেনি। ভোট প্রচারের নামব না নামব দলই জানে। মমতা বন্দ্যোপাধ্যায় দুই বারের বিধায়ক করেছেন। তিনি আমাকে ফোন করেন খোঁজখবর নেন। হিঙ্গলগঞ্জের মানুষের খবর তিনি জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তরে দেবেশ মন্ডল আছে।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।