Fake Cigarettes: বেঙ্গালুরুতে বাজেয়াপ্ত ৩০ লাখ টাকার জাল সিগারেট, ভিনরাজ্যে পাচারের আগে ছক বানচাল পুলিশের

Published : Oct 19, 2026, 03:34 PM IST
Fake Cigarettes: বেঙ্গালুরুতে বাজেয়াপ্ত ৩০ লাখ টাকার জাল সিগারেট, ভিনরাজ্যে পাচারের আগে ছক বানচাল পুলিশের

সংক্ষিপ্ত

Fake Cigarettes: কেরলে পাচারের আগেই বেঙ্গালুরুতে ধরা পড়ল জাল সিগারেটের বড়সড় চালান। মহম্মদ রিয়াজ ও কুমারন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার সিগারেট। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Fake Cigarettes: জাল খাবার, জাল মশলার পর এবার জালি সিগারেট! পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার জাল সিগারেট। এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বেঙ্গালুরুতে বড়সড় জাল সিগারেটের পর্দাফাঁস করল পুলিশ। অভিযানে প্রায় ৩০ লাখ টাকার জাল সিগারেট কেরলে পাচারের আগেই বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুই মালয়ালি-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠিক কী ঘটনা ঘটেছে? 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ রিয়াজ এবং কুমারন। পুলিশ তাদের কাছ থেকে ২০ লাখ টাকার জাল সিগারেট বাজেয়াপ্ত করেছে। ট্রলি ব্যাগের ভিতরে এই বিপুল পরিমাণ সিগারেট লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এরপর ধৃতদের জেরা করে পুলিশ আরও তথ্য পায়। সেই তথ্যের ভিত্তিতে উপ্পারপেট থানার পুলিশ ফের অভিযান চালায়। সেখান থেকে আরও ১০ লাখ টাকার জাল সিগারেট উদ্ধার হয়। উপ্পারপেট থানার পুলিশ এই ঘটনায় মহম্মদ গুলজার নামে আরও একজনকে হেফাজতে নিয়েছে।

গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ এই অভিযান চালিয়েছিল। তবে এই জাল সিগারেটগুলো কোথা থেকে আসছিল বা কোথায় তৈরি হচ্ছিল, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Karnataka Police: বিয়ের জন্য চাপ দেওয়ায় বান্ধবীকে খুনের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল
Naxalism: ৫ দশকে প্রথম নকশালমুক্ত দীপাবলি, মোদীর বস্তার সফরের পরে বললেন অমিত শাহ