
আকভান ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর মহাআতঙ্ক পুরীতে, ময়দানে MP সম্বিত পাত্র
আকভান ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর মহাআতঙ্কে পুরীতে, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পর্যটকশূন্য পুরীর সমুদ্রসৈকত!
Cyclone Akawan: আকভান ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের পর মহাআতঙ্কে পুরীতে, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে ময়দানে নেমেছেন পুরীর বিজেপি সাংসদ সম্বিত পাত্র। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পর্যটকশূন্য পুরীর সমুদ্রসৈকত! উপকূলজুড়ে বাড়ছে সতর্কতা। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপরতা প্রশাসনের। পরিস্থিতি খতিয়ে দেখতে পুরীর সমুদ্র উপকূল পরিদর্শন করলেন পুরীর সাংসদ সম্বিত পাত্র। তাঁর সঙ্গে ছিলেন পুরীর পুলিশ সুপার প্রতীক সিং। পর্যটকদের নিরাপত্তা ও ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি নিয়ে পুলিশ সুপার এবং পুরসভার কমিশনারের সঙ্গে বৈঠক করেন সাংসদ। অন্যদিকে, পুরীর জগন্নাথ মন্দিরের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের গতিপথ যাওয়ার আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে।