Bonus 6908: পুজোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। অর্থ মন্ত্রক ঘোষণা করল ৬৯০৮ টাকার নন-পিএলবি বোনাস। কারা এই টাকা পাবেন এবং কী কী শর্ত রয়েছে, জেনে নিন বিস্তারিত।
অর্থ মন্ত্রক জানিয়েছে, মাথাপিছু বোনাসের পরিমাণ ৬৯০৮ টাকা। ৩০ দিনের বেতনের ভিত্তি এবং সর্বাধিক ৭ হাজার টাকার বোনাস মজুরির সীমা ধরে এই অঙ্ক স্থির হয়েছে।
58
কারা পাবেন এই বোনাস?
গ্রুপ সি কর্মী এবং গ্রুপ বি-র সকল নন-গেজেটেড কর্মী, যাঁরা কোনও প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের আওতায় নেই, তাঁরা এই সুবিধা পাবেন।
68
আধাসামরিক ও সশস্ত্র বাহিনীও তালিকায়
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও সশস্ত্র বাহিনীর যোগ্য কর্মীরাও পাবেন নন-পিএলবি বোনাস। কেন্দ্রশাসিত অঞ্চলের যে কর্মীরা কেন্দ্রীয় সরকারের পারিশ্রমিক কাঠামো মানেন এবং অন্য কোনও বোনাস বা এককালীন অনুদান প্রকল্পের আওতায় নেই, তাঁরাও যোগ্য।
78
কী কী শর্ত রয়েছে?
২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কর্মরত থাকতে হবে এবং ২০২৫-২৬ অর্থবর্ষে অন্তত ছয় মাস নিরবচ্ছিন্ন চাকরি করতে হবে। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চাকরির মেয়াদ অনুযায়ী আনুপাতিক হারে টাকা মিলবে।
88
অস্থায়ী শ্রমিকরাও পাবেন
টানা তিন বছর বা তার বেশি সময় ধরে প্রতি বছর কমপক্ষে ২৪০ দিন (সপ্তাহে ছয় দিনের অফিসে) কাজ করলে অস্থায়ী শ্রমিকরা যোগ্য। সপ্তাহে পাঁচ দিনের অফিসে এই সংখ্যা ২০৬ দিন। বোনাসের সর্বোচ্চ সীমা বা গড় পারিশ্রমিক, এর মধ্যে যেটি কম, তার ভিত্তিতেই অঙ্ক নির্ধারিত হবে।