Firozabad: আধঘণ্টা ঘরে অন্য মহিলার সঙ্গে হবু স্বামী, বিয়ে ভেঙে দিলেন যুবতী

Published : Nov 22, 2026, 07:24 PM IST
Firozabad Bride Calls Off Wedding

সংক্ষিপ্ত

Wedding Cancelled: অগ্রহায়ণ মাস শুরু হতেই সারা দেশে বিয়ের মরসুম শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদে (Firozabad) নিজের বিয়ে ভেঙে দিলেন এক যুবতী। তিনি যে কারণে বিয়ে ভেঙে দিলেন, সেই কারণ গুরুতর বলে মনে করেছেন তিনি।

DID YOU KNOW ?
বিয়ের রাতেই থানায় পাত্রী
হবু স্বামীর সঙ্গে ফাঁকা ঘরে অন্য এক মহিলাকে দেখে বিয়ে না করে সোজা থানায় গেলেন পাত্রী!

Firozabad News: বিয়ের রাতে হবু স্বামী-স্ত্রী এক ঘরে থাকার সময় অন্য এক মহিলাকে সেখানে ডেকে আনলেন পাত্র। তারপর তিনি হবু স্ত্রীকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। ওই মহিলার সঙ্গে আধঘণ্টা সময় কাটালেন পাত্র। এরপরেই বিয়ে ভেঙে দিলেন পাত্রী। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফিরোজাবাদে (Firozabad)। শুক্রবার রাতে ফিরোজাবাদের উত্তর থানা অঞ্চলের গোপাল ম্যারেজ হোমে বিয়ের অনুষ্ঠান চলছিল। পাত্রী কাজলের বয়স ২৪ বছর। পাত্র আকাশের বয়স ২৬ বছর। তাঁদের দু'জনের মধ্যে জয়মালা পর্বও সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেই হঠাৎ অশান্তি শুরু হয়ে যায়। বিয়ের পোশাক ও হাতে মেহেন্দি নিয়েই সোজা থানায় পৌঁছে যান পাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

বিয়ে না করে থানায় পাত্র-পাত্রী

থানায় পৌঁছে পুলিশকে কাজল জানান, তিনি এটাহ জেলার বাসিন্দা। বিয়ের জন্য তাঁর বাবা-মা ফিরোজাবাদে এসেছিলেন। অন্যদিকে, পাত্র আকাশ দ্বারকাপুরীর বাসিন্দা হওয়ায় সেখানেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু জয়মালার পর যে ঘটনা ঘটেছে, তার পরে আকাশকে আর বিয়ে করতে চান না তিনি। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানান কাজল। তাঁর কথায়, তাঁর সঙ্গে যা ঘটেছে, তা যেন অন্য কোনও মেয়ের সঙ্গে না ঘটে। কিছুক্ষণ পর পাগড়ি ও শেরওয়ানি পরেই থানায় হাজির হন পাত্র। কনের সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। আকাশের দাবি, তিনি কোনও ভুল কাজ করেননি। যে মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি তাঁর এক বন্ধুর বোন। গুরুগ্রামে চাকরি করেন ওই মহিলা এবং কাসগঞ্জে থাকেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। ফিরে যাওয়ার আগে শুধু আকাশকে বিদায় জানাতেই ঘরে এসেছিলেন। ঘরের ভিতরে কী ঘটেছিল, তা নিয়েও কনের বক্তব্যের বিরোধিতা করেছেন আকাশ। তাঁর দাবি, তিনি ঘরের দরজা বন্ধ করেননি বা কনেকে বাইরে যেতে বলেননি। বরং ক্যামেরাম্যানই কাজলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।

বিয়ের অনুষ্ঠানে গোলমাল

অন্যদিকে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সীমা রাঠোরের বক্তব্যে উঠে এসেছে অন্য তথ্য। তিনি জানান, প্রথমদিকে সবকিছু স্বাভাবিকই ছিল। বিয়ের ছবি তোলার কাজও চলছিল। সেই সময় পাত্র কনেকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর দু'জন যুবক এক মহিলাকে ঘরের ভিতরে রেখে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকলেও ঘরের ভিতরে ঠিক কী ঘটেছিল, তা তিনি জানেন না বলে জানিয়েছেন সীমা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩০
বিয়ের রাতে অন্য এক মহিলার সঙ্গে ৩০ মিনিট পাত্র!
বিয়ের রাতে হবু স্ত্রীকে ঘরে থেকে বের করে দিয়ে অন্য এক মহিলার সঙ্গে ৩০ মিনিট কাটালেন পাত্র!
Read more Articles on
click me!

Recommended Stories

China Pakistan Ties: চিন-পাক সম্পর্ক নিয়ে মার্কিন রিপোর্টে ভারতেরই দাবি প্রমাণিত, বললেন প্রাক্তন কূটনীতিক
Nepal PM Visit: দুদিনের সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, বৈঠক করবেন মোদীর সঙ্গে