
Bhupen Borah Joins BJP: দীর্ঘ ৩২ বছর কংগ্রেস করার পর দল ছেড়েছিলেন। এবার হিসেব মিলিয়েই বিজেপিতে যোগ দিলেন অসমে এক সময় কংগ্রেসের মুখ ভূপেন কুমার বোরা। পশ্চিমবঙ্গের মত অসমে আর কদিন পরেই বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হবে। তার ঠিক আগে ভূপেন বোরার মত নেতা হাতছাড়া হওয়ায় কংগ্রেস শিবিরে মাথায় হাত। অন্যদিকে, টগবগে বিজেপি শিবির আরও একবার হেমন্ত বিশ্বশর্মা সরকার ফেরার অপেক্ষায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জীতিন প্রসাদ থেকে হার্দিক প্য়াটেল, অশোক চহ্বান। আরও একবার কংগ্রেসের বড় নেতা বিজেপিতে গিয়ে রাহুল গান্ধীদের হতাশ করলেন। দিন সাতেক আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে ভূপেন লিখেছিলেন, আত্মসম্মান এবং সাংগঠনিক কর্মহীনতার বিষয়ে উদ্বেগের কথা। জোর জল্পনা, অসমে ফের বিজেপি সরকার ফিরলে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় ভূপেনকে দেখা যাবে। আসন্ন বিধানসভা ভোটে লখিমপুরের কোনও এক কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটও পেতে চলেছেন।
এদিন, গুয়াটিতে অসম বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে সভাপতি দিলীপ সাইকিয়ার হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন ভূপেন। ভূপেনের পাশাপাশি অসমে কংগ্রেসের আরও এক বড় নেতা সঞ্জু বোরাও গেরুয়া শিবিরে যোগ দেন। প্রসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও রাজ্যে কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন। তরুণ গগৈর সঙ্গে বিবাদের পর কংগ্রেস ছেড়ে ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন হিমন্ত। এরপর ২০২১ বিধানসভা ভোটের পর সদানন্দ গৌড়াকে সরিয়ে হেমন্তকে অসমের সিংহাসনে বসিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডারা। লখিমপুরের সনিতপুরে বিহপুরিয়া বিধানসভা থেকে ২০০৬ থেকে ২০২১ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন ভূপেন। কিন্তু গত বিধানসভা ভোটে বিজেপির অমিত ভুঁইয়ার কাছে হেরে গিয়েছিলেন তিনি। হিমন্ত বিশ্বশর্মার চিরশত্রু হিসাবে পরিচিত ছিলেন ভূপেন। কিন্তু অসম কংগ্রেসে গৌরব গগৈ-এর উত্থানের পর কোণঠাসা ভূপেন চলে গেলেন তাঁর চিরশত্রু হেমন্তের শিবিরেই।
২০২১ সালে অসমে কংগ্রেসের প্রদেশ সভাপতি পদে ভূপেন বোরাকে বসিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু ক মাস আগে ভূপনকে সরিয়ে অসম কংগ্রেসের দায়িত্ব প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে সরিয়ে গৌরব গগৈকে দেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীরা। তখন থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভূপেনের। কংগ্রসে ছাড়ার পরেই ভূপেনের বাড়িতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তখনই ঠিক হয়ে যায় হাত ছেড়ে পদ্মে যোগ শুধুই সময়ের অপেক্ষা। ভূপেনকে হারিয়ে অসমে কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ বললেন, এবার এখানে কংগ্রেসের এ টিমের সঙ্গে বি টিমের লড়াই হবে। বিজেপির কটাক্ষ, অসমে আর কেউ কংগ্রেসে থাকবে না। প্রসঙ্গত, অসমে ১২৬টি বিধানসভা আসন আছে। এপ্রিলের গোড়ায় এক দফায় ভোট হতে পারে উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় এই রাজ্যে।