পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ বিধান সভা নির্বাচন করানো থেকে শুরু করে একাধিক রাজ্যে সুষ্ঠভাবে ভোট বৈতরণী পার হওয়ার কারিগরদের নেতৃত্বে রয়েছে তার নাম। কিন্তু এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উঠেছে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনে একাধিক কারচুপির অভিযোগ। যা নিয়ে সরব বিরোধীরা। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের গ্রেফতার চেয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জানেন কী কে এই জ্ঞানেশ কুমার? তার শিক্ষাগত যোগ্যতা বা কতদূর?
27
জ্ঞানেশ কুমারের স্কুল জীবন
জানা গিয়েছে, উত্তর প্রদেশের আগ্রায় জন্ম জ্ঞানেশ কুমারের। আগ্রাতেই তাঁর স্কুল শিক্ষা। এরপরে তিনি জেইই মেইন ও অ্যাডভান্স পরীক্ষায় সফল হন। আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন। স্নাতক পাশ করার পর ICFAI থেকে বিজনেস ফিন্যান্স এবং আমেরিকায় হাভার্ড বিশ্ববিদ্যালয় (Harvard University) ও পরিবেশগত অর্থনীতি (Environmental Economics) নিয়ে ডিগ্রি লাভ করেন।
37
আইএএস অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন জ্ঞানেশ কুমার?
এই বিষয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কেরল ক্যাডারের ১৯৮৮ সালের আইএএস অফিসার হিসেবে প্রশাসনিক পদে দায়িত্ব নিয়ে নিজের কর্মজীবন শুরু করেন জ্ঞানেশ কুমার। একাধিক রাজ্য ও কেন্দ্র মিলিয়ে এখনও পর্যন্ত সামলেছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও দায়িত্ব। এবার সেই জ্ঞানেশ কুমারই জড়িয়েছেন বিতর্কে।
কেরল রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন জ্ঞানেশ কুমার
তিনি অ্যাডর (Adoor)-এর সাব কালেক্টর (Sub Collector), কেরল স্টেট ডেভেলপমেন্ট কর্পোরেশন (Kerala State Development Corporation for SC/ST)-এর ম্যানেজিং ডিরেক্টর, কোচি কর্পোরেশন (Corporation of Cochin)-এর মিউনিসিপাল কমিশনার এবং কেরল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক (Kerala State Cooperative Bank)-এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
57
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে জ্ঞানেশ
এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জ্ঞানেশ কুমার। তিনি প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence)-এর যুগ্ম সচিব এবং স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রক (Ministry of Home Affairs)-এর যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব ছিলেন। পরে তিনি সংসদীয় বিষয়ক মন্ত্রকের সেক্রেটারি এবং কোঅপারেশন মন্ত্রকের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৩১ জানুয়ারি অবসর নেওয়ার সময় তিনি কোঅপারেশন মন্ত্রকের (Cooperation Ministry)-এর সেক্রেটারি পদে ছিলেন।
67
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
কেন্দ্রীয় সরকারের এতগুলি পদে সফল ভাবে দায়িত্ব পালন করার পর তার হাতে আসে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করার কাজ। ২০২৪ সালের ১৫ মার্চ তাঁকে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়।এক বছর পর, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি ভারতের ২৬তম মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এরপরই বিহার ও পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে শুরু হয় এসআইআর প্রক্রিয়া। আর যা নিয়ে বর্তমানে ছড়িয়েছে তরজা।
77
কেন বিতর্কে জ্ঞানেশ কুমার
মুখ্য নির্বাচন কমিশনার ছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের কমিটিতে আরও দুজন সদস্য রয়েছেন। তাদের নিয়ে কোনও বিতর্ক না ছড়ালেও সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম The Indian Express-এর প্রতিবেদন ঝড় তুলে দিয়েছে দেশের জাতীয় রাজনীতিতে। এসআইআরের একাধিক কাজ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে অপর দুই কমিশনারের মত বিরোধ এবং গত ১০ মাসে ১৪ বার এই সংক্রান্ত অভিযোগের কথা সামনে আসতেই শুরু হয়েছে এসআইআর ও ভোট নিয়ে নতুন বিতর্ক।