High Court to Function Virtually: কাল থেকেই সপ্তাহে দু'দিন আদালতের সব কাজ ভার্চুয়াল, জ্বালানি সঙ্কটের আশঙ্কায় বড় পদক্ষেপ

Published : May 18, 2026, 07:32 PM IST
High Court to Function Virtually

সংক্ষিপ্ত

High Court to Function Virtually: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার জেরে বিশ্বজুড়ে সঙ্কট জ্বালানি তেলের।হরমুজ প্রণালি বন্ধের কারণে জ্বালানি তেলের জোগানে প্রভাব পড়ছে।জ্বালানি তেলের সঙ্কটের কথা মাথায় রেখে পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

High Court to Function Virtually: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার জেরে বিশ্বজুড়ে সঙ্কট জ্বালানি তেলের। হরমুজ প্রণালি বন্ধের কারণে জ্বালানি তেলের জোগানে প্রভাব পড়ছে ভারতেও। দেশজুড়ে চলতে থাকা জ্বালানি তেলের সঙ্কটের কথা মাথায় রেখে পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন সরকারি ও প্রশাসনিক প্রতিষ্ঠান। সেই পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ওডিশা হাইকোর্ট। আদালতের তরফে ঘোষণা করা হয়েছে, মঙ্গলবার (১৯ মে) এবং বৃহস্পতিবার (২১ মে) ভার্চুয়াল মোডে চলবে হাই কোর্টের সমস্ত কাজকর্ম। ওডিশা আদালত সূত্রে জানা গিয়েছে, তেলের ঘাটতির কারণে অপ্রয়োজনীয় যাতায়াত কমানো এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুই দিন বিচারপ্রক্রিয়া মূলত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পরিচালিত হবে।

অনলাইন মাধ্যমেই সব পক্ষকে শুনানিতে অংশ নিতে হবে

এর ফলে আইনজীবী, মামলাকারী এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে অনলাইন মাধ্যমেই শুনানিতে অংশ নিতে হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আদালতের কর্মীদের জন্যও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট কর্মীদের মধ্যে মাত্র ৫০ শতাংশকে আদালত চত্বরে উপস্থিত থাকতে হবে। বাকি কর্মীরা বাড়ি থেকেই অনলাইনে দায়িত্ব পালন করবেন। ১৯ মে এবং ২১ মে, দুই দিনই এই হাইব্রিড ব্যবস্থা কার্যকর থাকবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন করেন, আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন।

ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী

ওডিশা হাই কোর্টের এই সিদ্ধান্তের ফলে আদালত চত্বরে যানবাহনের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি জ্বালানি সঙ্কটের সময়ে প্রয়োজনীয় পরিষেবা সচল রেখেও কীভাবে জ্বালানি সংরক্ষণ করা যায়, তার একটি উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে এই পদক্ষেপকে। তবে জরুরি এবং অত্যাবশ্যক মামলার কাজ স্বাভাবিকভাবেই চলবে বলে আদালত সূত্রে ইঙ্গিত মিলেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান একাধিক পদক্ষেপ করছে। সেই ধারাবাহিকতাতেই এবার ভার্চুয়াল ব্যবস্থার পথে হাঁটল ওড়িশা হাই কোর্ট। দেশের মন্ত্রী, জনপ্রতিনিধিদের অনেকেই এখন জ্বালানি সমস্যার কথা মাথায় রেখে খুব প্রয়োজন ছাড়া গাড়ির ব্যবহার করছেন না। অনেক বিজেপি সাংসদ, বিধায়কই সাইকেলে চড়ে কর্মস্থলে যাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে বেশ কয়েকটি বিষয় নিয়ে আবেদন করেন। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা ও সারের মতো অনেক জরুরি জিনিস বিদেশ থেকে আমদানি করে ভারত। এতে দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ পড়ে। বর্তমানে বিশ্বজুড়ে এই সব পণ্যের জোগানে সমস্যা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে দামও বাড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীকে এসব জিনিস বুঝে ও কম ব্যবহার করার আবেদন জানিয়েছেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ওয়েটিং টিকিটের টেনশন শেষ! আগেই জানিয়ে দেবে AI, রেলের সুপার অ্যাপ RailOne-এ বিরাট চমক
আপনার শহরে আজ পেট্রল-ডিজেলের দাম কত? দেখে নিন লেটেস্ট রেট