Housing Scheme: তেলেঙ্গানা সরকার হায়দরাবাদের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে এল। শহরজুড়ে শুরু হয়েছে ‘ইন্দিরামা হাউজিং স্কিম’-এর অধীনে বাড়ি তৈরির কাজ। কীভাবে আবেদন করবেন, কারা যোগ্য, কত টাকা দিতে হবে, ভর্তুকি কত? রইল সব তথ্য। জানুন আরও বিশদে…
২১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত এই স্কিমের জন্য আবেদন করা যাবে। ‘মীসেবা’ কেন্দ্র বা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। এছাড়া 8096958096 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও আবেদন জমা দেওয়া যাবে। আবেদন ফি ১০০ টাকা এবং ১০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
26
কারা যোগ্য? নিয়মাবলী কী কী?
আবেদনকারীকে গত ১০ বছর ধরে হায়দরাবাদের (CURE) বাসিন্দা হতে হবে। পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে এবং আউটার রিং রোড (ORR) বা CURE এলাকায় নিজের বাড়ি বা ফ্ল্যাট থাকা চলবে না। একটি পরিবার থেকে কেবল একটি আবেদনই করা যাবে।
36
নির্বাচন প্রক্রিয়া এবং অর্থপ্রদানের পদ্ধতি
আবেদনকারীদের মোট ৬ লক্ষ টাকা দিতে হবে। এই টাকা চারটি কিস্তিতে মেটাতে হবে। প্রথম কিস্তিতে ১ লক্ষ, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ২ লক্ষ করে এবং বাকি টাকা ফ্ল্যাট হস্তান্তরের সময় দিতে হবে। লটারির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে উপভোক্তা নির্বাচন করা হবে।
তেলেঙ্গানা হাউজিং বোর্ড শহরের ১৬টি বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের জন্য এলাকা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে রাজেন্দ্রনগর, মহেশ্বরম, শেরিলিঙ্গমপল্লী, ইব্রাহিমপত্তনম এবং মালকাজগিরির মতো এলাকা। সরকার বছরে এক লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে।
56
মধ্যবিত্তদের জন্য শীঘ্রই সুখবর
আবাসন মন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, গরিবদের পাশাপাশি সরকার শীঘ্রই মধ্যবিত্তদের জন্যও একটি ভালো খবর ঘোষণা করবে। যে কোনও প্রশ্নের জন্য +91 8031335905 বা 040-24603572 নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
66
গৃহহীন গরিবদের জন্য বাড়ি দেবে সরকার
তেলেঙ্গানা সরকার হায়দরাবাদের কোর আরবান রিজিয়ন (CURE) এলাকার গৃহহীন গরিবদের জন্য এই বড় ঘোষণা করেছে। সোমবার শহরে আনুষ্ঠানিকভাবে ইন্দিরা আবাসন প্রকল্প চালু হয়। এই প্রকল্পের অধীনে বহুতল তৈরি করে যোগ্য আবেদনকারীদের ফ্ল্যাট দেওয়া হবে। প্রতিটি ফ্ল্যাটের আনুমানিক খরচ ১১ লক্ষ টাকা, যার মধ্যে সরকার ৫ লক্ষ টাকা ভর্তুকি দেবে।