মানুষের জন্য তাপপ্রবাহের সতর্কতা কেন এত জরুরি?
যখন তাপমাত্রা ৪৪-৪৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছে যায়, তখন শরীরের নিজেকে ঠান্ডা রাখার ব্যবস্থা, অর্থাৎ ঘাম বের হওয়াও ঠিকমতো কাজ করে না। এর ফলে হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে শিশু, বয়স্ক এবং যাঁরা বাইরে কাজ করেন, তাঁদের জন্য। দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে বাইরে বেরোনো সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে।