India Weather: IMD জানিয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের বেশ কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর গরম পড়বে। স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হতে পারে। পাশাপাশি আর্দ্র তাপ নিয়েও সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
ভারতের আবহাওয়া বিভাগ IMD জানিয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের বেশ কয়েকটি রাজ্যে ভয়ঙ্কর গরম পড়বে। স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হতে পারে।
210
প্রবল গরমের সম্ভাবনা
IMD-এর পূর্বাভাস অনুযায়ী পূর্ব, মধ্য ও উপদ্বীপীয় ভারত জুড়েই স্বাভাবিকের তুলনায় বেশি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মানুষ এমন এক ভয়ঙ্কর গ্রীষ্ণের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেখানে তাপমাত্রার বৃদ্ধি রেকর্ড তৈরি করতে পারে।
310
মধ্যভারতে প্রবল গরম
ইতিমধ্যেই মধ্যভারতে প্রবল গরম পড়েছে। তাপমাত্রা ৪২-৪৫ ডিগ্রির সেলসিয়াসে পৌঁছে গেছে। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি এখনও পর্যন্ত। তাই এখন তেমন কষ্টকর পরিস্থিতি নেই। তবে আগামী দিন আরও কঠিন হতে পারে বলেও আশঙ্কা রয়েছে IMD-র।
ইতিমধ্যেই বিজ্ঞানীরা তাপপ্রবাহের পাশাপাশি আর্দ্রতা নিয়েও সতর্ক করেছেন। বিজ্ঞানীদের কথায় তাপপ্রবাহের তুলনায় আর্দ্র তাপ বেশি বিপজ্জনক। আর তার থেকে সাবধানে থাকা জরুরি।
510
আর্দ্র তাপ কেন বিপজ্জনক?
বিজ্ঞানীদের কথায় তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। ত্বক থেকে ঘাম বাষ্পীভূত হওযার সময় তাপ সঙ্গে নিয়ে বেরিয়ে যায়। যা মানব দেহকে শীতল করে। দিল্লি ও রাজস্থানে শুষ্ক গরম অনুভূত হয়। তাতেও এই ব্যবস্থাটি নিয়মিত কাজ করে। কিন্তু আবহাওয়া আর্দ্র হলে পরিস্থিতি জটিল হয়।
610
আর্দ্র আবহাওয়ার সমস্যা
আর্দ্র আবহাওয়ায় যা বাতাসে আর্দ্রতা এতটাই বেশি থাকে যে ঘাম আর বাষ্পীভূত হতে পারে না। বাষ্পীভবন না হওয়ায় শরীর ঠান্ডা হয় না। এই অবস্থায় হৃদস্পন্দন বেড়ে যায়। উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাতে অনেক সময় অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
710
পরিমাপের নিয়ম
বিজ্ঞানীরা এই বিষয়টি পরিমাণের জন্য ওয়েট-বাল্ব টেম্পারেচার বা WBT ব্যবহার করেন। যা তাপ ও আর্দ্রতা উভয়কেই একত্রে বিবেচনা করে। এটি সাধারণ তাপমাত্রার মত নয়। এটি বায়ুর সঙ্গে শরীরের ভিরতের আর্দ্রতাও পরিমাণ করে। এই নিয়ে বেশ কিছু পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে। যার ফলও যথেষ্ট উদ্বেগজনক।
810
ভারতে ঝুঁকি
বিজ্ঞানীদের কথায় এজাতীয় আবহাওয়ার ঝুঁকি রয়েছে ভারতে। বিশেষত উপকূলবর্তী এলকাগুলিতে। ভারতের উপকূলীয় এলাকাগুলিতে অধিকাংশ সময়ই আর্দ্র তাপমাত্রা বৃদ্ধি পায়।
910
উপকূলে ঝুঁকি
সক্রিয় মৌসুমী বায়ুর সময় উত্তর ভারতে আর্দ্র তাপপ্রবাহের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে প্রায় ১২৫ শতাংশ পর্যন্ত বেতে যায়। আর মৌসুমী বায়ু যখন বিরতি পর্যায়ে থাকে তখন এই ঝুঁকিয় দক্ষিণে সরে যায়। মেঘের স্তর পাতলা হলেও আর্দ্রতা থাকে। তখন কেরল -সহ উপকূলবর্তী এলাকা মারাত্মক হয়ে ওঠে।
1010
বিজ্ঞানীর সতর্কতা
আইপিসিসি-র লেখক অঞ্জল প্রকাশ বলেছেন, 'মনে হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এক ভয়ংকর ৫০ ডিগ্রি সেলসিয়াসে পরিণত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় এসি ছাড়া টিকে থাকা অসম্ভব হয়ে পড়ছে। এই গ্রীষ্মে সতর্ক থাকুন, ভারত আরও ভয়াবহ তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে।'