India Uzbekistan relations: উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘকালীন ইউরেনিয়াম চুক্তি ভারতের, মোদী জমানায় অন্যতম কূটনৈতিক সাফল্য?

Published : Aug 30, 2026, 05:25 PM ISTUpdated : Aug 30, 2026, 06:49 PM IST
India Uzbekistan relations

সংক্ষিপ্ত

India Uzbekistan relations: শুধু তাই নয়, তিনি দুই দেশের মধ্যে বড় নগরোন্নয়ন প্রকল্পগুলির কথাও বিশেষভাবে উল্লেখ করেন। মোদী এই প্রসঙ্গে বলেন, উজবেকিস্তানের 'নিউ তাসখন্দ' এবং ভারতের অন্তর্গত গুজরাতের 'গিফট সিটি'-র মতো প্রকল্পের ক্ষেত্রে এই দুটি দেশ নিজেদের অভিজ্ঞতা এবং সেরা কৌশলগুলি ভাগ করে নিতে পারে।

India Uzbekistan relations: তাৎপর্যপূর্ণ চুক্তি সেরে নিল ভারত। রবিবার, তাসখন্দের কুকসারয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi Uzbekistan visit 2026)। সেখানেই তিনি দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহকে সামনে রেখে একটি ব্যবস্থা তথা চুক্তির কথা ঘোষণা করেন (India Uzbekistan relations)। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার জন্য নতুন কিছু উদ্যোগের কথাও তুলে ধরেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানান, "আমরা ইউরেনিয়াম সরবরাহের জন্য একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থা তৈরি করতে চলেছি। সেই কারণেই আমরা তিনটি সিস্টার-সিটি এবং সিস্টার-স্টেট চুক্তিও চূড়ান্ত করে ফেলেছি। এবার সেই সম্পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের একটি রোডম্যাপ তৈরি করা উচিত।"

Indian Concert Economy Boom: লাইভ ইভেন্ট অর্থনীতিতে রেকর্ড বৃদ্ধি! এই প্রথম সরকারের উদ্যোগে তৈরি ‘লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেল'

উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘকালীন ইউরেনিয়াম চুক্তি ভারতের

শুধু তাই নয়, তিনি দুই দেশের মধ্যে বড় নগরোন্নয়ন প্রকল্পগুলির কথাও বিশেষভাবে উল্লেখ করেন। মোদী এই প্রসঙ্গে বলেন, উজবেকিস্তানের 'নিউ তাসখন্দ' এবং ভারতের অন্তর্গত গুজরাতের 'গিফট সিটি'-র মতো প্রকল্পের ক্ষেত্রে এই দুটি দেশ নিজেদের অভিজ্ঞতা এবং সেরা কৌশলগুলি ভাগ করে নিতে পারে। তাঁর মতে, "আপনার দেশে 'নিউ তাসখন্দ'-এর মতো বড় প্রকল্প চলছে, আর ভারতে আমরা গুজরাতে ‘গিফট সিটি' তৈরি করেছি। এই প্রকল্পগুলিতে সেরা কৌশল এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে আপনার দেশের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পারলে আমরা ভীষণভাবেই খুশি হব।"

PM Narendra Modi: সীমান্তের গ্রামগুলিই হল দেশের আসল শক্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে প্রশংসা

মোদী জমানায় অন্যতম কূটনৈতিক সাফল্য?

অন্যদিকে, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের মাটিতে সেই দেশের প্রেসিডেন্ট মিরজিওয়েভ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, 'অলিয় দারাজালি দোস্তলিক' (Order of "Oliy Darajali Dustlik") প্রদান করে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদীকে। এরপর দুই রাষ্ট্রনেতা দুজন দুজনকে জড়িয়ে ধরেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাসখন্দে অনুষ্ঠিত হওয়া 'যোগা ফেডারেশন অফ উজবেকিস্তান' আয়োজিত একটি যোগা অনুষ্ঠানেও যোগ দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত ও উজবেকিস্তানের উন্নয়নের লক্ষ্যে মিল, ভরসা সেই তরুণ প্রজন্ম আর প্রযুক্তি: Modi
SSC CASE: ২৬০০ শিক্ষক নিয়োগ মামলায় আরও ৮ মাস চায় রাজ্য ও কমিশন, সোমবার শুনানি সুপ্রিম কোর্ট