
অখিলেশের রথযাত্রায় নাবালকের মর্মান্তিক মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি রবি কিষাণের
অখিলেশ যাদবের PDA রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা গোরক্ষপুরে। রোড শোয়ে ফুল ছড়ানোর কাজে ব্যবহৃত JCB-র ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের স্কুলছাত্র আর্যবর্ধন সিংয়ের। মৃত কিশোর স্থানীয় বিজেপি নেতা ওমকার সিং শ্রিনেতের ছেলে।
অখিলেশ যাদবের PDA রথযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা গোরক্ষপুরে। রোড শোয়ে ফুল ছড়ানোর কাজে ব্যবহৃত JCB-র ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের স্কুলছাত্র আর্যবর্ধন সিংয়ের। মৃত কিশোর স্থানীয় বিজেপি নেতা ওমকার সিং শ্রিনেতের ছেলে। এই ঘটনায় সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি সাংসদ রবি কিষাণ। তাঁর অভিযোগ, নির্বাচনী উন্মাদনার নামে একটি শিশুর ভবিষ্যৎ শেষ হয়ে গেল। অন্যদিকে, শোকপ্রকাশ করে ভবিষ্যতে স্বাগত জানাতে বুলডোজ়ার ব্যবহার না করার আবেদন জানিয়েছেন অখিলেশ যাদব। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।