সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ৭০০ টাকার একটি নতুন নোটের ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে আরবিআই শীঘ্রই এই নোট বাজারে আনবে। জেনে নিন কবে বাজারে আসছে এই নোট।
১০০, ২০০ বা ৫০০ টাকার পর এবার ৭০০ টাকার নোট আনছে আরবিআই। সদ্য সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই খবর। ভাইরাল সেই পোস্ট দাবি করছে, খুব শীঘ্রই অর্থনৈতিক বাজারে ভারসাম্য বজায় রাখার জন্য আরবিআই ৭০০ টাকার নোট আনার পথে হাঁটছে।
26
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একেবার ১০০, ২০০ বা ৫০০ টাকার মতোই দেখতে সেই নোট। নোটের ওপর পরিষ্কার হরফে লেখা ৭০০। আর নোটের পিছনে আছে কর্ণাটকের মহীশূরের কাছে হোসা কান্নাম্বাদতে শ্রী ভেনুগোপাল স্বামী মন্দিরের ছবি। আছে গান্ধীর ছবি।
रिजर्व बैंक ऑफ इंडिया भारतीय नोट बदलने की तैयारी कर रही है ? क्या रिजर्व बैंक ऑफ इंडिया भारतीय नोटों में बदलाव करने वाली है? 🤔 इन 700 रुपये के नए नोटों को देखकर तो यही लगता है! 😮 क्या आप इन नए डिज़ाइन के लिए उत्साहित हैं? 💰 #RBI #IndianCurrency pic.twitter.com/KUI6zJpKIl
— Vijendra Patel (@vijend380) June 1, 2026
36
কদিন আগে শোনা গিয়েছিল, বাজারে আসছে প্লাস্টিকের নোট। নোটের স্থায়িত্ব বাড়ানোর জন্য ও খরচ কমাতে এই নোট আনার চিন্তা করছে RBI। কাগজের নোটের তুলনায় তিন গুণ বেশি টিকবে এই নোট।
ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া-সহ বিভিন্ন দেশে প্লাস্টিকের নোট পাওয়া যায়। এবার ভারতেও তা চালু হওয়ার কথা শোনা যায়। তবে, আপাতত প্লাস্টিকের নোট নিয়ে কোনও ঘোষণা শোনা যায়নি। এরই মাসে খবর এল ৭০০ টাকার নোটের।
56
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৭০০ টাকার নোট নিয়ে উঠেছে নানান প্রশ্ন। অনেকে মনে করেছেন এতে উপকার হবে। তেমনই অনেকের দাবি খুচরোর সমস্যা থেকেই যাবে। এখন প্রশ্ন হল, আদৌ কি বাজারে আসছে ৭০০ টাকার নোট?
66
ফ্যাক্ট চেকিং বিভিন্ন সংস্থা এবং দেশের শীর্ষ আর্থিক মহল স্পষ্ট জানিয়েছে, ৭০০ টাকার নোট আনার দাবি ভুয়ো। RBI এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করেনি।