
Cockroach Janta Party: দিল্লি পুলিশ (Delhi Police) যন্তর মন্তরে (Jantar Mantar) বিক্ষোভ দেখানো নিষিদ্ধ ঘোষণা করার পরেও সেখানে জোর করে ঢুকতে গিয়ে আটক হলেন ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস (Saurav Das) ও আশুতোষ রাঙ্কা (Ashutosh Ranka)। তাঁরা দলবল নিয়ে ফটক টপকে যন্তর মন্তরের ভিতরে ঢুকে পড়েন। এরপরেই তাঁদের আটক করে পুলিশ। সৌরভ ও আশুতোষের পাশাপাশি অজিঙ্কা শিন্ডে-সহ (Ajinkya Shinde) ককরোচ জনতা পার্টির বেশ কয়েকজন সমর্থককেও আটক করেছে পুলিশ। আটক হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন আশুতোষ। সেই ভিডিওতে দেখা যায়, তিনি, সৌরভ এবং আরও কয়েকজন ফটক টপকে যন্তর মন্তরের ভিতরে প্রবেশ করছেন। এই ভিডিওর সঙ্গে আশুতোষ লেখেন, 'যন্তর মন্তর থেকে দূরে থাকুন!' দিল্লি পুলিশের উদ্দেশ্যেই এই বার্তা দেন ককরোচ জনতা পার্টি নেতা। কিন্তু দিল্লি পুলিশ তাঁদের নির্দেশিকা লঙ্ঘন করতে দিল না। কড়া ব্যবস্থা নেওয়া হল।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যন্তর মন্তরের কাছে জনতা দল (ইউনাইটেড)-এর (Janata Dal (United)) দফতর সংলগ্ন জায়গা দিয়ে ভিতরে ঢোকেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীারা। এরপরেই তাঁদের আটক করে পুলিশ। সৌরভও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়, পুলিশ তাঁদের আটক করার সময় তাঁরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিচ্ছেন। সৌরভ দাবি করেন, তাঁরা যন্তর মন্তর পুনরুদ্ধার করেছেন। 'জেন জি'-র উদ্দেশে তিনি বার্তা দেন, 'যন্তর মন্তর পুনরুদ্ধার করা হয়েছে! আমরা যন্তর মন্তরে ঢুকেছি এবং এখন আমাদের আটক করা হচ্ছে! কিন্তু এটা আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা বার্তা, আমরা পারি! জ্ঞানু, তোমার খেলা শেষ।'
JANTAR MANTAR HAS BEEN RECLAIMED!
WE HAVE ENTERED JANTAR MANTAR AND NOW WE ARE BEING DETAINED!
But this is a message to all of us young gen! We can do it! Gyanu, you’re done bro!
@Cockroachisback https://t.co/swDB6K8kW5
— Saurav Das (@SauravDassss) October 13, 2026
এর আগে কয়েকজন সহযোগীকে নিয়ে যন্তর মন্তরে পৌঁছেছিলেন সৌরভ। ফটক টপকে ভিতরে প্রবেশের ঘটনার পর তাঁকে ফের আটক করে দিল্লি পুলিশ। এই ঘটনায় এফআইআর দায়ের করা হতে পারে বলেও জানা গিয়েছে।
Cockroaches with the Tiranga sneaked into Jantar Mantar early this morning before they were picked up by Delhi Police.
@AshutoshRanka, @SauravDassss, @AjinkyaCJP along with other team members have been detained.
You cannot denotify the resistance, @narendramodi https://t.co/x7B40akCVO
— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 13, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।