
Delhi Protest Site: দিল্লিতে এবার থেকে আর যে কোনও জায়গায় চাইলেই বিক্ষোভ দেখানো যাবে না। বিশেষ করে যন্তর মন্তরে (Jantar Mantar) আর বিক্ষোভ দেখানো যাবে না। নতুন নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। প্রতিবাদ জানানো বা বিক্ষোভ দেখানোর জন্য স্থান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রামলীলা ময়দান (Ramlila Maidan), উত্তর দিল্লির বুরারি ময়দান (Burari Ground) এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান (CBD Ground) ছাড়া অন্য কোথাও বিক্ষোভ দেখানো যাবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে রাখা যায় এবং বিক্ষোভের ফলে জনজীবনে যাতে প্রভাব না পড়ে, তা নিশ্চিত করার লক্ষ্যেই এই নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। এই নির্দেশিকায় বিরোধী রাজনৈতিক দলগুলি খুশি নয়। তবে এর ফলে যানজট এড়ানো যাবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
রামলীলা ময়দানে বিক্ষোভ দেখাতে গেলে লক্ষাধিক টাকা খরচ করতে হবে। একদিনের ভাড়া ১.২১ লক্ষ টাকা। চলতি বছরে মাত্র তিনট দিন ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর বিক্ষোভ দেখানোর জন্য এই ময়দান পাওয়া যেতে পারে। বাকি সব দিন আগে থাকতেই বুক করা হয়ে গিয়েছে। রামলীলা ময়দানের আয়তন প্রায় ১২ একর। এখানে কসঙ্গে প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হতে পারেন। রামলীলা ময়দান একদিনের জন্য বুক করতে ৫০ হাজার টাকা ভাড়া দিতে হবে। এর সঙ্গে ৫৫ হাজার টাকা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট রয়েছে। কর-সহ প্রাথমিক খরচের পরিমাণ দাঁড়াচ্ছে ১.২১ লক্ষ টাকা। দিল্লি পুরনিগমের উদ্যান বিভাগ বুকিংয়ের দায়িত্বে রয়েছে। কোনও কর্মসূচি আয়োজনের অনুমতি পেতে হলে প্রথমে দিল্লি পুলিশের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তারপরেই আবেদন অনুমোদনের বিষয়টি বিবেচনা করবে দিল্লি পুর নিগম।
দিল্লি পুর নিগমের আধিকারিকরা জানিয়েছেন, রামলীলা ময়দানের একটি ছোট অংশ বিনামূল্যে বিক্ষোভ ও জমায়েতের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে সেই জায়গায় মাত্র ১৫০ জনের মতো মানুষের জমায়েত সম্ভব। ফলে কোনও স্বীকৃত রাজনৈতিক দল এই জায়গা ব্যবহার করতে চাইবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।