Amit Shah: ভোটের জন্য রামের নাম, কিন্তু মন্দিরেই যাননি অমিত শাহ: কেজরিওয়াল

Published : Jul 01, 2026, 06:19 PM IST
Amit Shah: ভোটের জন্য রামের নাম, কিন্তু মন্দিরেই যাননি অমিত শাহ: কেজরিওয়াল

সংক্ষিপ্ত

অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন একবারও সেখানে যাননি, সেই প্রশ্ন তুললেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, ভোটের জন্য রামের নাম ব্যবহার করলেও আসলে ক্ষমতা দখলের জন্যই শাহ রাজনীতি করেন। মন্দিরের অনুদান দুর্নীতি বিতর্কের মধ্যেই এই মন্তব্য করলেন তিনি।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অযোধ্যা রাম মন্দিরের অনুদান নিয়ে দুর্নীতির বিতর্কের মধ্যেই কেজরিওয়াল প্রশ্ন তুলেছেন, প্রাণ প্রতিষ্ঠার পর কেন একবারও মন্দিরে যাননি শাহ।

এদিন এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল অভিযোগ করেন, গত আড়াই বছরে অমিত শাহ একবারও রাম মন্দিরে যাননি, অথচ নিজের ভাষণ বা সাক্ষাৎকারে বারবার রামের নাম করেন। কেজরিওয়ালের দাবি, শাহ শুধু ভোট চাইতে আর ক্ষমতা পেতেই রামের নাম ব্যবহার করেন। তিনি বলেন, "শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আড়াই বছর হয়ে গেছে। কিন্তু অমিত শাহজি আজ পর্যন্ত একবারও সেখানে যাননি। অথচ এই আড়াই বছরে তিনি নিজের ভাষণ ও সাক্ষাৎকারে ৪২ বারের বেশি রাম মন্দির এবং রামের নাম উল্লেখ করেছেন। বারবার রাম ও মন্দিরের নামে ভোট চেয়েছেন। কিন্তু নিজে দর্শন করতে যাননি।"

কেজরিওয়ালের পাঁচটি প্রশ্ন

"ওদের কাছে রাম শুধু ক্ষমতা দখল আর টাকা রোজগারের একটা উপায়। রামের ওপর ওদের কোনও বিশ্বাস নেই," বলেন কেজরিওয়াল। এরপর তিনি অমিত শাহকে পাঁচটি প্রশ্ন করেন— "আপনি এখনও রাম মন্দিরে যাননি কেন? আপনার কি রাম লালার দর্শন করতে ইচ্ছা করে না? রাম মন্দিরে যেতে মন চায় না? আপনি কি রামের আশীর্বাদ চান না? আপনি কি রামকে ভগবান বলে মনে করেন?"

অযোধ্যার অনুদান দুর্নীতি তদন্ত

অযোধ্যা রাম মন্দিরের অনুদান নয়ছয়ের অভিযোগে বিজেপির বিরুদ্ধে আক্রমণ আরও বাড়িয়েছে কেজরিওয়াল ও তাঁর দল আপ। গত শুক্রবার, ২৬ জুন, কেজরিওয়াল নিজেও মন্দির দর্শন করে এসেছেন। এর আগে সোমবার, এই দুর্নীতি মামলায় অভিযুক্ত আটজনকেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে অযোধ্যার একটি স্থানীয় আদালত।

শ্রী রাম জন্মভূমি মন্দিরের অর্থ ও অনুদান নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। এই মামলার তদন্তকারী বিশেষ দল বা SIT-কে তদন্ত শেষ করার জন্য আরও ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: সরকারি কর্মচারীদের বেসিক পে কি ১৮০০০ টাকা থেকে বেড়ে ৪৫০০০ টাকা হবে?
PMGKY: বিনামূল্যে রেশন পেতে হলে এভাবে করুন আবেদন! দেখে নিন কী ভাবে করবেন রেজিস্ট্রেশন