Kisan Credit Card: কেন্দ্রের দারুণ খবর! গ্যারান্টি ছাড়াই মিলবে ২ লক্ষ টাকা লোন?

Published : Aug 06, 2026, 02:01 PM IST

Kisan Credit Card (KCC)-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে। কোনও গ্যারান্টি ছাড়াই পাওয়া যাবে ২ লক্ষ টাকা। আসুন, জেনে নেওয়া যাক বিস্তারিত।

PREV
15
কেন্দ্রের সুপার অফার: কৃষকদের জন্য গ্যারান্টি ছাড়াই লোন

Kisan Credit Card: কৃষকদের আয় বাড়াতে এবং মহাজনদের থেকে বাঁচাতে কেন্দ্র সরকার কিষাণ ক্রেডিট কার্ডের (KCC) পরিধি বাড়িয়েছে। এর মাধ্যমে কৃষকরা কম সুদে ব্যাঙ্ক থেকে লোন নিতে পারবেন।

25
লোনের উর্ধ্বসীমা বেড়ে হল ৫ লক্ষ টাকা, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য?

কেন্দ্রীয় সরকার KCC লোনের সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছে। চাষ ছাড়াও পশুপালন, মৎস্যচাষের মতো কাজেও এই টাকা ব্যবহার করা যাবে।

35
কোনও সম্পত্তি বন্ধক না রেখেই ২ লক্ষ টাকা লোন

রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, কৃষকরা কোনওরকম সম্পত্তি বন্ধক না রেখেই ২ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। আগে এই সীমা ছিল ১.৬০ লক্ষ টাকা।

45
সুদের হার কত? সময়ে শোধ করলে বিপুল ছাড়

KCC লোনে বার্ষিক সুদের হার ৭%। কিন্তু সময়মতো টাকা ফেরত দিলে ৩% ছাড় পাওয়া যায়। ফলে কার্যকরী সুদের হার হয় মাত্র ৪ শতাংশ।

55
কীভাবে আবেদন করবেন? কী কী নথি লাগবে?

কাছের ব্যাঙ্কে গিয়ে বা অনলাইনে 'জন সমর্থ পোর্টাল' ও 'কিষাণ ঋণ পোর্টাল'-এর মাধ্যমে আবেদন করা যায়। আধার, প্যান, জমির কাগজ ও ব্যাঙ্ক পাসবুক প্রয়োজন।

Read more Photos on
click me!

Recommended Stories