LPG Subsidy: অ্যাকাউন্টে ঢুকছে না এলপিজি-র ভর্তুকির টাকা? সাবসিডি স্ট্যাটাস চেক করতে মানুন এই নিয়ম

Published : Jun 26, 2026, 09:02 AM IST

LPG Cylinder Subsidy System: প্রতিমাসেই নিয়ম করে গ্যাস বুক করছেন। কিন্তু অ্যাকাউন্টে ঢুকছে না সাবসিডি বা ভর্তুকীর টাকা! এই কাজটা না করলে মিলবে না সরকারি তরফে দেওয়া সাবসিডির অর্থ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

PREV
15
গ্যাসের সাবসিডি নিয়ে রইল বিরাট আপডেট

প্রতিমাসে গ্যাস বুক করলেও মিলছে না সাবসিডির টাকা? এলপিজির এই নিয়মগুলি না মানলে আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা।  কীভাবে ঘরে বসেই অনলাইনে এই সমস্যার সমাধান করবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

25
ভর্তুকির জন্য নয়া নিয়ম

কেন্দ্রীয় সরকারের ‘পহল’ (PAHAL) প্রকল্পের অধীনে এলপিজি (LPG) সিলিন্ডারের ভর্তুকির টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT) পাঠিয়ে দেওয়া হয়। তবে আধার লিঙ্ক না থাকা বা ভুল তথ্যের কারণে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 

35
কী করবেন?

আপনি যদি ইন্ডিয়ান অয়েল (Indane), ভারত গ্যাস (Bharat Gas) কিংবা এইচপি (HP Gas)-এর গ্রাহক হন, তবে কীভাবে নিজের ভর্তুকি নিশ্চিত করবেন তার জন্য কয়েকটি পদ্ধতি অনুসরণ করলেই মিলবে অ্যাকাউন্টে টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা জরুরি। গ্যাসের সাবসিডি সরাসরি আপনার অ্যাকাউন্টে পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যদি লিঙ্ক করা না থাকে, তবে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার নম্বরটি যুক্ত করুন।

45
কেওয়াইসি আপডেট করুন

আপনার এলপিজি কানেকশনের সঙ্গেও আধার কার্ড এবং সচল মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। এর জন্য আপনার গ্যাস এজেন্সিতে (Distributor) গিয়ে কেওয়াইসি (KYC) ফর্ম জমা দিতে পারেন অথবা এজেন্সির অফিসিয়াল অ্যাপের মাধ্যমেও এটি করতে পারেন।

55
অনলাইনে সাবসিডি স্ট্যাটাস চেক

টাকা ঢুকছে কি না তা জানতে অফিসিয়াল পোর্টাল mylpg.in-এ যান। আপনার গ্যাস কোম্পানির লোগো সিলেক্ট করে ১৭ ডিজিটের LPG ID অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। সেখানে 'Cylinder Booking History'-তে ক্লিক করলেই কত টাকা এবং কোন তারিখে সাবসিডি ঢুকেছে তা দেখতে পাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories