MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Bank Holiday In Muharram: মহরম উপলক্ষে একটানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! মিলবে না এই পরিষেবাগুলি

Bank Holiday In Muharram: মহরম উপলক্ষে একটানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! মিলবে না এই পরিষেবাগুলি

Bank Holiday In Muharram: একে সপ্তাহান্ত তার উপর আবার শুক্রবার মহরম উপলক্ষে লম্বা ছুটি সরকারি কর্মীদের। মহরম উপলক্ষে বন্ধ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কিং পরিষেবা। একটানা কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? জানুন আরও বিস্তারিত…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 26 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মহরম উপলক্ষে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা
Image Credit : ChatGPT

মহরম উপলক্ষে বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা

সপ্তাহান্তে ব্যাঙ্ক কর্মীদের লম্বা ছুটি। একে শুক্রবার তার উপর আজ মহরমের অনুষ্ঠান থাকায় গোটা দেশ সহ রাজ্যের সমস্ত ধরনের ব্যাঙ্ক বন্ধ। তার উপর উইকএন্ডে পরপর দুদিন ছুটি থাকায় একটানা তিনদিন বন্ধ থাকছে রাজ্যের সমস্ত ব্যাংকিং পরিষেবা। ফলে এই সময়ে আপনার ব্রাঞ্চে গেলে মিলবে না কোনও ধরনের সুযোগ সুবিধা বা পরিষেবা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার বন্ধ ব্যাঙ্ক
Image Credit : Asianet News

আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার বন্ধ ব্যাঙ্ক

আজ পবিত্র মহররম (ইউম-ই-আশুরা)। এই উপলক্ষে শুক্রবার পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ রয়েছে। রাজ্য সরকারের ছুটির তালিকা এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নির্দেশিকা অনুযায়ী, ২৬ জুন রাজ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের (Negotiable Instruments Act) অধীনে ব্যাঙ্ক ছুটির ঘোষণার কথা বলা হয়েছে।

Related Articles

Related image1
West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Related image2
Kolkata Metro: মহরমের ছুটিতে কলকাতা মেট্রোর সফরসূচিতে বদল, কাটছাঁট গ্রিন-ইয়েলো লাইনের পরিষেবায়
35
কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
Image Credit : Asianet News

কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

জানা গিয়েছে, শুক্রবার ব্যাঙ্ক বন্ধ থাকার পর, আগামীকাল অর্থাৎ ২৭ জুন মাসের চতুর্থ শনিবার হওয়ায় যথারীতি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপরের দিন ২৮ জুন, রবিবার। এর ফলে এই সপ্তাহে টানা তিন দিন ব্যাঙ্কের শারীরিক শাখাগুলো বন্ধ থাকছে। ফলে এই সময় আপনি সশরীরে ব্যাঙ্কে হাজির হলেও মিলবে না কোনও ধরনের লেনদেন বা পরিষেবা। 

45
মিলবে ডিজিটাল লেনদেন ও অনলাইন পরিষেবা
Image Credit : Getty

মিলবে ডিজিটাল লেনদেন ও অনলাইন পরিষেবা

শুক্রবার সারা রাজ্যে সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাজ্য জুড়ে সমস্ত এটিএম (ATM) পরিষেবা স্বাভাবিক থাকবে। এছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ইউপিআই (UPI) ট্রান্সফারের মতো অনলাইন পরিষেবাগুলি ২৪ ঘণ্টাই সচল থাকবে। জরুরি টাকার লেনদেন বা বিল পেমেন্টের কাজ গ্রাহকরা সহজেই বাড়ি বসে ডিজিটাল মাধ্যমে সেরে নিতে পারবেন বলে জানানো হয়েছে। 

55
গ্রাহকদের বিশেষ বার্তা ব্যাঙ্কের
Image Credit : Getty

গ্রাহকদের বিশেষ বার্তা ব্যাঙ্কের

২৬ জুন (শুক্রবার) মহররম। ২৭ জুন (চতুর্থ শনিবার)। এবং ২৮ জুন (রবিবার) । যারফলে এই টানা ৩ দিন ব্যাঙ্কের ক্যাশ কাউন্টার ও অন্যান্য পরিষেবা বন্ধ থাকছে। ওয়ান-স্টপ ট্রানজাকশনের জন্য অনলাইন অ্যাপ বা এটিএম ব্যবহার করার পরামর্শ দিয়েছে ব্যাঙ্কিং সংস্থাগুলো। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'মমতা বনাম শুভেন্দুর হাঁটার প্রতিযোগিতা হোক', মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ কুণালের
Recommended image2
Now Playing
'দাদা আছে, ভাইয়ের অসুবিধা কী!' অর্জুন সিংকে বললেন মমতার আমলের মন্ত্রী জাকির হোসেন
Recommended image3
Now Playing
চিনি মহার্ঘ, সাইজে কি ছোট হবে শক্তিগড়ের ল্যাংচা!
Recommended image4
Now Playing
Ritabrata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের মুখ খুললেন ঋতব্রত!
Recommended image5
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Related Stories
Recommended image1
West Bengal Weather: ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
Recommended image2
Kolkata Metro: মহরমের ছুটিতে কলকাতা মেট্রোর সফরসূচিতে বদল, কাটছাঁট গ্রিন-ইয়েলো লাইনের পরিষেবায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved