LPG Price India: রান্নার গ্যাসের উপর থেকে কর তুলে দিচ্ছে কেন্দ্র! একধাক্কায় কতটা কমবে এলপিজির দাম?

Published : Apr 08, 2026, 10:27 AM IST

LPG Price In India: ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেও এখনই কাটছে না বিশ্বজুড়ে এলপিজি দুর্ভোগ। এই চরম অব্যবস্থায় ভারতের বাজারে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সামনে এলো বড় আপডেট। কী বলছে অয়েল সংস্থা? বিস্তারিত জানতে আরও পড়ুন…

PREV
16
ভারতের বাজারে এবার কমবে এলপিজি গ্যাসের দাম!

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে এবার একধাক্কায় এলপিজি গ্যাসের দাম কমতে চলেছে অন্তত ৩১৭ টাকা। ফলে স্বাভাবিক ভাবেই এতটা দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আমজনতা। মধ্যবিত্ত সাধারণ মানুষ। কারণ, গত মার্চ মাস থেকে গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন অবস্থা। নেপথ্যে রয়েছে অবশ্য ইরান-আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এলপিজি ভর্তি ট্যাঙ্কারগুলি ঠিক সময়মতো ভারতে প্রবেশ করতে না পারায় দেশজুড়ে সাময়িক ভাবে তৈরি হয়েছে এলপিজি সংকট। হু হু করে বেড়েছে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দামও। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি রান্নার গ্যাসের উপর থেকে সম্পূর্ণরূপে কর তুলে দেওয়ার প্রস্তাব জানিয়ে একটি চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)।

26
চিঠিতে কী দাবি করা হয়েছে?

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইরান-আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বজুড়ে যেভাবে এলপিজি সংকট তৈরি হয়েছে তাতে ভারতে এলপিজি গ্যাসের উপর থেকে কর সম্পূর্ণভাবে তুলে দেওয়া হলে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে না গ্যাসের দাম। ফলে যুদ্ধের আবহে ভারতে গৃহস্থের ঘরে ঘরে হেঁশেলে যে গ্যাস সঙ্কট তৈরি হয়েছিল তা মিটবে অনায়াসে। 

36
এবার কতটা কমবে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম?

সূত্রের খবর, চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে প্রধানমন্ত্রী মোদীকে যে চিঠি দেওয়া হয়েছে তা মেনে নিয়ে কেন্দ্রীয় সরকার যদি রান্নার গ্যাসের উপর থেকে GST তুলে দেয় তাহলে একধাক্কায় রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম কমবে অনেকটাই। ফলে মুদ্রাস্ফীতির কারণে বর্তমানে যে আর্থিক সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গ্যাসের দাম কমলে সাধারণ মানুষের কিছুটা অন্তত সুরাহা হবে। এখন দেখার এলপিজি (LPG) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেয় সরকার! 

46
ভারতে গ্যাসের উপর জিএসটি-র হার কত শতাংশ?

ভারতে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের উপর পৃথক পৃথক কর নেওয়া হয় সরকারি তরফে। এর মধ্যে রান্নার গ্যাসের উপর কেন্দ্র কর নেয় (GST) ৫ শতাংশ। এবং বাণিজ্যিক গ্যাসের উপর কর নেয় ১৮ শতাংশ। ফলে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির দাবি মেনে কেন্দ্র যদি বাণিজ্যিক গ্যাসের উপর থেকে কর প্রত্যাখান করে তাহলে এই গ্যাসের দাম কমবে অন্তত ৩১৭ টাকা। এবং রান্নার গ্যাসের দাম কমতে পারে ৪৩ টাকা। যার সরাসরি সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। 

56
নাগরিকদের স্বস্তি দিতে বড় পদক্ষেপ

জানা গিয়েছে, অতি সম্প্রতি সিআইটি-র তরফে কেন্দ্রের কাছে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের উপর কর ছাড় নিয়ে আবেদন জানানো হয়েছে। সরকারের কাছে সিআইটি-র দাবি, ইরান-আমেরিকা সংঘাতের কারণে যেভাবে গ্যাসের দাম বেড়েই চলেছে, গ্যাসের জোগানে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে এই কর ব্যবস্থা তুলে নেওয়া হলে কিছুটা স্বস্তি পাবেন গ্রাহকরা। পকেট বাঁচবে সাধারণ মানুষের। 

66
গ্যাসের দামের উপর জিএসটি নিয়ে বড় আপডেট

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে কেন্দ্রের তরফে শুধুমাত্র রান্না ও হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের উপর কর ধার্য করা হয়। এই করের পরিমাণ হলো- ৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে কেন্দ্র পিএনজি বা পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসকে জিএসটির আওতার বাইরে রেখেছে। তবে রাজ্যের তরফে PNG- গ্যাসে আবার ভ্যাট নেওয়া হয়। যা স্বাভাবিক ভাবেই এই গ্যাসের দাম বাড়িয়ে দেয়। তবে এখন দেখার সিআইটি-র এই দাবি নিয়ে কোন পথে হাঁটে কেন্দ্র সরকার। 

Read more Photos on
click me!

Recommended Stories