Passport Rules:১ জুলাই থেকে পাসপোর্টের নতুন ফি, কত টাকা লাগবে? নতুন বনাম পুরনো চার্জের সম্পূর্ণ তালিকা

Published : Jun 30, 2026, 04:01 PM IST

Passport Rules: ১ জুলাই থেকে ভারতে পাসপোর্টের নতুন ফি কার্যকর। সাধারণ, তৎকাল, নাবালক, হারানো পাসপোর্ট, PCC-সহ সব চার্জের সম্পূর্ণ তালিকা দেখে নিন। 

PREV
110
১ জুলাই থেকে পাসপোর্টের নিয়মে বড় পরিবর্তন

হাতে মাত্র এর এক দিন। তারপরই ভারতে বদলে যাচ্ছে পাসপোর্টের নিয়ম। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে পাসপোর্ট ভারতীয় নাগরিকত্বের প্রমাণ বহন করে না। একটি শুধুমাত্র ভ্রমণের একটি তথ্য মাত্র। কিন্তু কারপরেও পাসপোর্টের নতুন নিয়ম চালু হচ্ছে ১ জুলাই অর্থাৎ বুধবার থেকে।

210
পাসপোর্টের ফি বৃদ্ধি

১ জুলাই ২০২৬ থেকে ভারতে পাসপোর্ট তৈরির খরচে বড় পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের বিদেশ মন্ত্রক ১৯৮০ সালের পাসপোর্ট নিয়মে সংশোধন করে এই নতুন ফি কাঠামো ঘোষণা করেছে। দীর্ঘ ১৪ বছর পরে দামি হচ্ছে ভারতীয় পাসপোর্ট। এক নজরে দেখুন পাসপোর্টের জন্য এবার থেকে কত টাকা গুণতে হবে আপনাকে।

310
সাধারণ পাসপোর্টের নতুন ফি
  • ৩৬ পৃষ্ঠার নতুন বা পুনর্নবীকরণ - আগে যেখানে লাগত ১৫০০ টাকা। ১ জুলাই থেকে লাগবে ২৫০০ টাকা
  • ৬০ পৃষ্ঠার নতুন বা পুনর্নবীকরণ - আগে যেখানে লাগত ২০০০ টাকা, ১ জুলাই থেকে লাগবে ৩৫০০ টাকা।
410
তৎকাল পাসপোর্ট
  • ৩৬ পৃষ্ঠার তৎকাল পাসপোর্ট: আগের ৩,৫০০ টাকার পরিবর্তে এখন লাগবে ৫,০০০ টাকা।
  • ৬০ পৃষ্ঠার তৎকাল পাসপোর্ট: আগের ৪,০০০০ টাকার পরিবর্তে এখন লাগবে ৬,০০০ টাকা।
510
নাবালকদের জন্য পাসপোর্ট

নাবালকদের জন্য

  • ১৮ বছরের কম: ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি বেড়ে হয়েছে ১,৭৫০ টাকা এবং তত্কাল ফি ৪,২৫০ টাকা।
  • ছাড়: ৮ বছর পর্যন্ত শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের নতুন পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ ছাড় বজায় রাখা হয়েছে।
610
পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে টাকার অঙ্ক

পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে (তাৎক্ষণিক বদলি): ৩৬ পৃষ্ঠার বুকলেটের জন্য ৭,৫০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার বুকলেটের জন্য ৮,৫০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

710
সার্টিফিকেট ও ভেরিফিকেশন

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশনের খরচ বেড়ে হচ্ছে ৭৫০ টাকা।

810
অপরিবর্তন নিয়ম

পাসপোর্টের ক্ষেত্রে বুধবার থেকে একাধিক নিয়ম পরিবর্তন করা হলেও দুটি নিয়ম অপরিবর্তিত থাকছে। এক নজরে দেখুন সেই দুটি নিয়ম।

910
পাসপোর্টের মেয়াদ

পাসপোর্টের খরচে বড় পরিবর্তন এলেও মেয়াদের ক্ষেত্রে কোনো বদল হচ্ছে না। প্রাপ্তবয়স্কদের জন্য পাসপোর্টের মেয়াদ আগের মতোই ১০ বছর এবং নাবালকদের জন্য ৫ বছর থাকবে।

1010
আবেদন প্রক্রিয়া

পাসপোর্টের অনলাইন আবেদন প্রক্রিয়া এবং পুলিশ ভেরিফিকেশনের নিয়মে বড় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র ফি-র কাঠামোটি পুনর্গঠন করা হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories