Daily Essential Items Price: ৮০ তম স্বাধীনতা দিবস পালন করল গোটা দেশ। কিন্তু আজ থেকে ঠিক ৮০ বছর আগে আমাদের দেশে জিনিসপত্রের দাম কত ছিল (daily essential items price)? সেই সময়, সাধারণ মানুষের আয়ের পাশাপাশি পণ্য এবং পরিষেবার দামও ছিল অনেকটা কম। আবার এই কথাও ঠিক যে, সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয়দের ক্রয়ক্ষমতা এবং আয়ও অনেকটা বৃদ্ধি পেয়েছে (household essentials price)।
পরিসংখ্যান বলছে, ১৯৪৭ সালে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা। ভাবা যায়? দেশ স্বাধীনের সময়কালে এক ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৩ টাকা ৩০ পয়সা। শুধু তাই নয়, তথ্য আরও অনেক কিছুই জানান দিচ্ছে। যেমন আজ থেকে ৮০ বছর আগে দুধের দাম ছিল প্রতি লিটারে মাত্র ১২ পয়সা। ঐতিহাসিক এক্ত নথিতে দুধের দাম অঞ্চল এবং বিক্রির এককের ভিত্তিতে বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।
তখন অবশ্য স্থানীয় গোয়ালারা সরাসরি বাড়িতে গিয়ে দুধ বিক্রি করতেন। কিন্তু এখন প্যাকেটজাত দুধের সঙ্গে প্যাকেজিং, ট্রান্সপোর্ট এবং বিপণনের খরচও যুক্ত হয়। অন্যদিকে, সাধারণ মানের চালের দাম প্রতি কেজিতে ছিল প্রায় ০.১২–০.১৬। অর্থাৎ ১২-১৬ পয়সার মধ্যে ছিল ১৯৪৭ সালে। তবে অঞ্চল বিশেষে চালের মান এবং বাজারের প্রকারভেদে দামের ক্ষেত্রে কিছুটা পার্থক্য ছিল। প্রতি কেজি চালের দাম যদি ১৯৪৭ সালে ১৬ পয়সা থাকে, তাহলে এখন তা পগিয়ে পৌঁছেছে ৬০ টাকায়। মানে প্রায় ৩৭৫ গুণ দাম বেড়েছে। আবার যদি ১২ পয়সা থেকে বর্তমানের ৬০ টাকা ধরা হয়, তাহলে বলা যেতে পারে, প্রায় ৫০০ গুণ বৃদ্ধি।
ওদিকে আবার তথ্য বলছে, ১৯৪৭ সালে এক লিটার পেট্রলের দাম ছিল ২৫ থেকে ২৭ পয়সা। এমনকি, ১৯৭০ সালেও ৯০ পয়সাতে পেট্রোল পাওয়া যেত। অপরদিকে, ট্রেনযাত্রার মান কেমন ছিল? জানা যায়, ১৯৪৭ সালে দিল্লি থেকে কলকাতা বা দিল্লি-মুম্বই রুটে প্রথম শ্রেণির টিকিটের ভাড়া ছিল প্রায় ১২৩ টাকা। ১৯৪৭ সালে, বিমানের টিকিটের দাম ছিল ১৪০ টাকা। তবে সেই সময় প্রায় প্রতিটি বাড়িতে ছিল একটি করে সাইকেল। তখন একটি সাইকেলের দাম ছিল ২০–২৫ টাকা। যা এখন কার্যত, ভাবাই যায়না।
তবে দিনে দিনে সবকিছুরই দাম বেড়েছে। এই মূল্যবৃদ্ধির যুগে এই সমস্ত অতীত যেন অনেকটা স্বপ্নের মতো শুনতে লাগে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।