
Modi Putin Talks: ভারত তাহলে রাশিয়ার উপরেই ভরসা রাখছে? যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লিকে ‘এফ-৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমান বিক্রির বার্তা দেন (Modi Putin Talks)। কিন্তু শুল্ক বৃদ্ধির আবহে সেই ডাকে সাড়া না দিয়ে, উল্টে দীর্ঘ ছয় দশক ধরে যারা ভারতকে সামরিকভাবে সহযোগিতা করে আসছে, সেই পুরনো সামরিক সহযোগী রাশিয়ার উপরেই ভরসা রাখতে পারে আমাদের দেশ (Russia India relations latest)।
শুক্রবার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানেই মস্কোর প্রস্তাব মেনে নিয়ে যৌথভাবে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়টি চূড়ান্ত হতে পারে। প্রসঙ্গত, আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্সের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। গত ৩১ অগাস্ট, কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে ‘শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন’ (SCO)-এর ২৬তম শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে পুতিনকে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আসেন মোদী।
BRICS Summit 2026: নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লিকে, এনএসজি-র বিশেষ মহড়া ‘ব্রিকস কবচ’
এবার সেই আমন্ত্রণ গ্রহণ করে শুক্রবার সকালে, দিল্লি পৌঁছে যাচ্ছেন রাশিয়ার রাষ্ট্রপতি। ব্রিক্স শীর্ষ সম্মেলন শুরুর আগেই এবার দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে বলে জানা গেছে। ‘সুখোই এসইউ-৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি মোদী-পুতিন বৈঠকে ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই বিমানের আধুনিকীকরণ এবং আরও এস-৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টিও চূড়ান্ত হতে পারে বলে সরকারি সূত্রে খবর। পাশাপাশি, শুক্রবারের বৈঠকে নতুন রুশ পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং অসামরিক পরমাণুক্ষেত্রের সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার-নির্ভরতা কমিয়ে টাকা ও রুবলের ব্যবহার বাড়ানো এবং ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও তেলের উপর শুল্কের বিষয়টি নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে।
নয়াদিল্লিতে Putin পা রাখতেই, ঘুম উড়ল Trump-এর!
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ই ভারতকে ‘এফ-৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমানের ‘এফ-৩৫এ’ মডেলটি বিক্রির প্রস্তাব দেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে পুরনো সামরিক সহযোগী রাশিয়ার তৈরি ‘সুখোই এসইউ-৫৭’-এর উপরেই ভারত সরকার ভরসা রাখে কি না, সেটা নিয়ে রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।