রেশন কার্ড নিয়ে নির্দেশ খাদ্য দপ্তরের, কার্ড সচল রাখতে দ্রুত এই কাজ করে নিন

Published : Nov 10, 2026, 12:48 PM IST

সরকার রেশন কার্ডের ই-কেওয়াইসি (e-KYC) সম্পন্ন করার জন্য ১০ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না করলে কার্ড নিষ্ক্রিয় হয়ে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়া বন্ধ হতে পারে।

PREV
15

রেশন কার্ড নিয়ে এবার জারি হল নয়া নির্দেশিকা। সময়সীমা বেঁধে দিল সরকার। সরকারি এই সুবিধা পেতে হলে আজ ১০ নভেম্বরের মধ্যে দ্রুত ই কেওয়াইসি বা আদার ও বায়োমেট্রিক তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই কাজ না করা হয়, তাহবে আর কার্ড সচল থাকবে না।

25

নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ করতে না পারলে কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বা বতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। যার ফলে বন্ধ হয়ে যেতে পারে আপনার বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা।

35

দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না। তাই শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে দ্রুত আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

45

এদিকে এর আগে রেশন কার্ডের e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা একবার বাড়ানো হয়েছিল। কিন্তু আর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। তাই যারা এখনও নিজেদের রেশন কার্ডের e-KYC প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের দ্রুত এই কাজ সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

55

চাইলে বাড়ি বসে e-KYC করতে পারেন। কিংবা সংশ্লিষ্ট এলাকার নিকটবর্তী রেশন দোকান বা ফেয়ার প্রাইস শপে গিয়েও এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সেক্ষেত্রে ডিলাররা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে উপভোক্তাদের e-KYC করতে সাহায্য করবেন।

Read more Photos on
click me!

Recommended Stories