হাতে আর ৪ দিন, এখনও করেননি রেশন কার্ডের e-KYC? বাতিল হতে পারে আপনার রেশন কার্ড
কর্ণাটক সরকার রেশন কার্ডের e-KYC সম্পন্ন করার শেষ তারিখ ১০ নভেম্বর নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে আন্না সেবা অ্যাপ বা রেশন দোকানে গিয়ে e-KYC না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপর আর কোনওভাবেই সময়সীমা বাড়ানো হবে না।

ফের বিশেষ নির্দেশ প্রকাশিত হল রেশন কার্ড ঘিরে। রেশন কার্ডের উপভোক্তাদের জন্য প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ খবর। রেশন কার্ডের e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ আগামী ১০ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হতে পারে। জানিয়ে দিয়েছে কর্ণাটক সরকার।

খাদ্য দফতর থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ১০ নভেম্বরের পর আর কোনওভাবেই e-KYC করার সময়সীমা বাড়ানো হবে না। তাই দেরি না করে দ্রুত করতে হবে e-KYC।
এর আগে রেশন কার্ডের e-KYC প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা একবার বাড়ানো হয়েছিল। কিন্তু এবার আর কোনও অতিরিক্ত সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন। তাই যারা এখনও নিজেদের রেশন কার্ডের e-KYC প্রক্রিয়া সম্পন্ন করেননি, তাদের দ্রুত এই কাজ সেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
চাইলে বাড়ি বসে e-KYC করতে পারেন। মোবাইলে Anna Seva অ্যাপ্লিকেশন ব্যবহার করে e-KYC করা যায়। কিংবা সংশ্লিষ্ট এলাকার নিকটবর্তী রেশন দোকান বা ফেয়ার প্রাইস শপে গিয়েও এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সেক্ষেত্রে ডিলাররা AHARA সফটওয়্যারের মাধ্যমে উপভোক্তাদের e-KYC করতে সাহায্য করবেন।
তাই নিজের রেশন কার্ড চালু রাখতে হলে দ্রুত করে নিন এই কাজ। e-KYC করতে পারেন ঘরে বসে। কিংবা অনলাইনে করা যাবে e-KYC। একান্ত না পারলে নিকটবর্তী রেশন দোকানে যান। ডিলাররা AHARA সফটওয়্যারের মাধ্যমে উপভোক্তাদের e-KYC করতে সাহায্য করবেন।

