Mutual Fund: ৩ লাখ টাকা বিনিয়োগ করলে প্রত্যেক মাসে রিটার্ন পাবেন ৩১ হাজার টাকা করে, জেনে নিন দুর্দান্ত স্কিমের সুবিধা

Published : Jan 28, 2024, 09:16 AM IST
Money

সংক্ষিপ্ত

নির্ধারিত সময় শেষ হলে একজন বিনিয়োগকারী রিটার্ন পাবেন মোট ৪৯ লক্ষ ৯ হাজার ৯৬১ টাকা।

অবসর জীবনের সুরক্ষার্থে আজকের দিনের বেশিরভাগ মানুষ বিভিন্ন ধরনের পরিকল্পনায় বিনিয়োগ করে থাকেন। মূলত বৃদ্ধ বয়সে বাড়ি বসে পেনশনের সুবিধা ভোগ করতে এই সমস্ত স্কিমে বিনিয়োগ করেন অনেকেই। ভারতীয় পোস্ট অফিস, বিভিন্ন ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং জীবন বীমা কর্পোরেশন সাধারণ মানুষদের এই সমস্ত পরিকল্পনা অফার করে থাকে। যেখানে নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ করার পর বিনিয়োগকারী প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন পেয়ে থাকেন। অর্থাৎ স্বল্প বিনিয়োগের প্রতি মাসে পেনশনের সুবিধা পেয়ে থাকেন একজন নিয়োগকারী।


একটি দুর্দান্ত পরিকল্পনায় মাত্র কয়েক লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৩১ হাজার টাকা উপার্জনের দুর্দান্ত সুযোগ থাকবে আপনার হাতের মুঠোয়। জেনে নিন বিনিয়োগের পদ্ধতি এবং রিটার্ন পেনশন সম্পর্কে – 

 

গ্রাহকদের বিনিয়োগের উপর ১৫ শতাংশ সুদ প্রদান করছে মিউচুয়াল ফান্ড। বিনিয়োগকারীর বয়স যদি এখন ২৫ বছর হয় এবং তিনি যদি আগামী ২০ বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ৩ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে নির্ধারিত সময় শেষ হলে একজন বিনিয়োগকারী রিটার্ন পাবেন মোট ৪৯ লক্ষ ৯ হাজার ৯৬১ টাকা। এই টাকা যদি আপনি ব্যাংকে ৭ শতাংশ সুদে MIS করেন তবে প্রতি মাসে আপনি ৩১ হাজার টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ স্বল্প বিনিয়োগে ডাবল ধামাকার সুবিধা উপভোগ করতে পারবেন আপনি।

PREV
click me!

Recommended Stories

‘দিনে দু’-চার বার স্ত্রীকে বলুন Love You’, কানপুরে ওয়াইসির ‘লভ গুরু’ অবতার
Asian Games 2026: এশিয়ান গেমসে রুপো জয়ী ভারতীয় শুটারদের শুভেচ্ছা রাষ্ট্রপতির