Nagin Scare Grips Village: শ্রীদেবীর নাগিন ফিরল বাস্তবে! খাটে সাপের খোলস, UPর গ্রামে উধাও তরুণী

Published : Feb 10, 2026, 01:22 PM IST
UP Village in Panic After Snake Skin Found on Bed

সংক্ষিপ্ত

Nagin Scare Grips Village: পর্দার 'নাগিন' এবার বাস্তবে? শ্রীদেবীর 'নাগিনা' সিনেমার কথা মনে আছে! রাতে হঠাৎ উধাও হয়ে যাওয়া এক মহিলা, যার চারপাশে ছড়িয়ে পড়ে ভয় আর রহস্য। মানুষ বিশ্বাস করতে শুরু করে, সে আর সাধারণ মানুষ নেই সে রূপ নিয়েছে নাগিনে। 

Nagin Scare Grips Village: পর্দার 'নাগিন' এবার বাস্তবে? শ্রীদেবীর 'নাগিনা' সিনেমার কথা মনে আছে! রাতে হঠাৎ উধাও হয়ে যাওয়া এক মহিলা, যার চারপাশে ছড়িয়ে পড়ে ভয় আর রহস্য। মানুষ বিশ্বাস করতে শুরু করে, সে আর সাধারণ মানুষ নেই সে রূপ নিয়েছে নাগিনে। প্রেম, প্রতিশোধ আর ভয় এই তিনে মিশে তৈরি হয়েছিল সিনেমার টানটান গল্প। 'নাগিন' যেখানে সাপরূপী এক সুন্দরী মহিলা। উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলায় এক তরুণীর উধাও হয়ে যাওয়ার পর নাগিনা সিনেমার সঙ্গে তুলনা শুরু হয়। কারণ রাতারাতি উধাও হয়ে যাওয়া তরুণী সকালে ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের। ঘরে ঢুকতেই চোখ কপালে ওঠে। খাটের উপর জামাকাপড়ের মধ্যে মুড়ে রাখা প্রায় পাঁচ ফুট লম্বা সাপের খোলস! মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা পরিবার ও গ্রামে।

পুলিশের তদন্তের পর সবার মাথায় হাত

ঔরাইয়া জেলার এই গ্রামের ঘটনা দ্রুত গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। ওই সাপের খোলস ঘিরে শুরু হয় জল্পনা। তরুণীকে কি কোনও অলৌকিক শক্তি নিয়ে গিয়েছে? নাকি সে নিজেই 'নাগিন' হয়ে গিয়েছে? কুসংস্কার আর গুজবে গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে ভয়। এরপর তরুণীর পরিবার ১১২ নম্বরে ফোন করে পুলিশের দ্বারস্থ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে প্রথম দিকে পরিবারের লোকজনও স্পষ্ট করে কিছু বলতে চাননি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই তরুণীর সঙ্গে একই গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। আসলে এটি কোনও অলৌকিক ঘটনা নয়, বরং পরিকল্পনা করেই রহস্য তৈরি করে এমনটা করা হয়েছে।

কীভাবে হয় পুরো ঘটনাটি

পুলিশের দাবি, পরিবার ও গ্রামবাসীদের বিভ্রান্ত করতে তরুণী নিজেই খাটের উপর সাপের খোলস রেখে যায়, যাতে ঘটনাটি রহস্যময় ও ভয়ের রূপ নেয়। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় কুমার একে ''পুরোপুরি সিনেমার মতো সাজানো নাটক'' বলে উল্লেখ করেছেন। তরুণীর মোবাইল ফোন প্রযুক্তিগত নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যেই নিখোঁজের অভিযোগ দায়ের করে অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ তল্লাশি চালাচ্ছে। সত্যিটা সামনে আসতেই আপাতত 'নাগিন আতঙ্ক' কাটতে শুরু করেছে গ্রামে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এবার ঘুম ছুটবে চিন আর পাকিস্তানের, ৩.২৫ লক্ষ কোটি টাকায় ১১৪টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত
দেখে নিন আপনার শহরে আজ ডিজেল ও পেট্রোলের দাম