Modi Cabinet: মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, আলোচনায় ধর্মেন্দ্র প্রধান-সহ একাধিক নাম

Published : Jun 30, 2026, 06:33 PM IST
Modi Cabinet narendra modi cabinet reshuffle dharmendra pradhan may lose education minister post

সংক্ষিপ্ত

modi cabinet reshuffle: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শিগগিরই রদবদল হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যাঁর মন্ত্রিত্বে পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। 

জুলাই মাসেই পদ যেতে পারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে। সেখানেই পদ পরিবর্তন হতে পারে ধর্মেন্দ্র প্রধানের। দিল্লিতে জোর জল্পনা, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে এবার অর্থমন্ত্রীর পদ থেকে শিক্ষা মন্ত্রকের পদ দেওয়া হতে পারে। আর তাঁর অর্থমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। যদিও এখনও পর্যন্ত প্রশাসন কোনও খবরই জানায়নি। সূত্র দাবি করেছে আরও কয়েকটি মন্ত্রকে বড় পরিবর্তন করা হতে পারে।

মন্ত্রিসভায় রদবদল

অতীত অভিজ্ঞতা বলছে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দুই বছরের মেয়াদ পার হওয়ার পরই নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার রদবদল হয়। আর এবার মোদীর তৃতীয় মেয়াদের সরকার। ইতিমধ্যেই ২ বছর পার হয়েছে। আর সেই কারণেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন এবার আবার মোদীর মন্ত্রিসভার রদবদল হতে পারে। এবার নিট ইস্যুতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব হয়েছে দেশের তরুণ সমাজ। তাতেই হয়তো সরিয়ে দেওয়া হতে পারে ধর্মেন্দ্র প্রধানকে।

বিজেপি সাংগঠনিক রদবদল

জেপি নাড্ডার পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন নীতিন নবীন। তিনি সভাপতি হওয়ার পরে তাঁর নিজস্ব কোনও দল তৈরি হয়নি। জাতীয় নির্বাচনের আর দুটি বছর বাকি। তার আগেই দেশের তিনটি বড় রাজ্য- উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে বিধানসভা ভোট। বিজেপির একটি সূত্র বলছে এবার মন্ত্রিসভার পাশাপাশি বিজেপির সাংসগঠনিক রদবদলও হবে। বিজেপি সূত্রের খবর , এবার প্রশাসন থেকে যেমন কয়েকজন মন্ত্রীকে সংগঠনে নিয়ে আসা হবে তেমনই সংগঠন থেকে কয়েকজন নেতাকে মন্ত্রী করা হতে পারে।

রদবদল হতে পারে

ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে পদ হারাতে পারেন নীতিন গডকরি। তাঁকে পরিবহনমন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে। বড় কোনও মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন সদ্যোই আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার রাঘব চাড্ডা। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে। অনুরাগ ঠাকুর আবারও মন্ত্রিত্ব ফিরে পেতে পারেন বলেও দিল্লিতে গুঞ্জন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Amarnath Yatra: অমরনাথ যাত্রায় এবার মহিলা তীর্থযাত্রীদের ভরসা মহিলা CRPF টিম
ITR Deadline 2026: বদলে গেল আয়কর রিটার্ন জমার শেষ তারিখ, কোন ফর্মে কবে জমা দিতে হবে জানুন