Nashik Flood: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, নাসিকে জলের তলায় মন্দির-রাস্তাঘাট

Published : Jul 24, 2026, 10:26 AM IST

Nashik Flood: মহারাষ্ট্রে মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নাসিকে বন্যার জেরে ফুলেফেঁপে উঠেছে গোদাবরী ও তার আশেপাশের নদী। জলের তলায় চলে গিয়েছে বহু মন্দির। এখন কী অবস্থছা মহারাষ্ট্রের? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
নাসিকে মুষলধারে বৃষ্টি
নাসিকে প্রবল বৃষ্টি ও বাঁধ থেকে ছাড়া জলে গোদাবরী নদীর জলস্তর অনেকটা বেড়েছে। এর ফলে শহরের অনেক এলাকা জলের তলায় চলে গিয়েছে।
25
স্কুল-মন্দিরে বন্যার জল
বন্যার জলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, বাড়ির পর এবার মন্দিরও ডুবতে শুরু করেছে। প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘাট সংলগ্ন দোকানপাট বন্ধ করে দিয়েছে।
35
নদীর ধারে যেতে নিষেধাজ্ঞা
প্রশাসন নাসিক এবং গোদাবরীর বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের নদীর ধারে যেতে কঠোরভাবে নিষেধ করেছে। জারি হয়েছে সতর্কতা।
45
বাড়ি, মন্দির জলের তলায়
এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, মুষলধারে বৃষ্টির কারণে মন্দির এবং সাধারণ মানুষের বাড়িতে কীভাবে জল ঢুকে পড়েছে।
55
শহরে শুধু জল আর জল
গোদাবরী নদীতে বন্যার ফলে এমনই দৃশ্য তৈরি হয়েছে। যেদিকেই চোখ যায়, শুধু জল আর জল চোখে পড়ছে।
Read more Photos on
click me!

Recommended Stories