Mumbai Taj terror Attack: ২৬/১১ মুম্বই হামলায় লস্কর-ই-তৈবার সন্ত্রাসী আজমল কাসাবকে জীবিত ধরতে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তাঁর এই অসীম সাহসিকতা ও আত্মত্যাগের ফলেই পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং সত্য প্রকাশ্যে আসে।
Mumbai Taj terror Attack: ২৬/১১ ভারতের ইতিহাতের এক কালো অধ্যায়। দেশ জুড়ে নেমে এসেছিল শোকের ছায়া। আর এই কালো দিবসের জ্বলন্ত সাক্ষী হল মুম্বই তাজ জঙ্গী হামলা। পাকিস্তানের সন্ত্রাস হামলার এই ক্ষত আজও দগদগে। এই সন্ত্রাস হামলায় ১৬৬ জন মানুষ প্রাণ হারান। এই হামলার কথা উঠলেই যে বীর শহিদদের নাম প্রকাশ্যে আসে তার অন্যতম একজন ছিলেন মুম্বই পুলিশের নিরস্ত্র এক নায়ক সহকারী সাব-ইন্সপেক্টর তুকারাম ওম্বলে।
আজমল কাসাব ও তার সহযোগী আবু ইসমাইল যখন একটি গাড়িতে করে পুলিশের ব্যারিকেডের কাছে পৌঁছায়, তখন মুম্বই-এর গিরগাম চৌপাটিতে দায়িত্বরত ছিলেন ওম্বলে। দূর থেকে সজোড়ে একটি গাড়িকে এগিয়ে আসতে দেখেন তুকারাম আর তার ভিতরে AK47 হাতে নিয়ে বসা জঙ্গী আজমল কাসভ-এর দিকে চোখ পড়ে তুকারামের। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাসাব গুলি চালাতে শুরু করেন। ওম্বলে সাহসিকতার সঙ্গে তার দিকে এগিয়ে যান এবং খালি হাতেই রাইফেলের ব্যারেলটি শক্ত করে ধরে ফেলেন। শরীরে একের পর এক গুলি বিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি রাইফেলটি ছাড়েননি। শেষ পর্যন্ত তাঁর সহকর্মী পুলিশ সদস্যরা কাসাবকে কাবু করে ফেলেন।
জঙ্গী আজমল কাসভের হাত যখন AK47, তখন কোনও কিছু চিন্তা না করেই ওই উত্তপ্ত AK47-এর নলটা চেপে ধরে থাকেন মৃত্যুর আগে পর্যন্ত। শরীরে অসংখ্য গুলি এপার ওপার হলেও হাতের থেকে নলটা ছাড়েননি তিনি।সেই সন্ত্রাসী হামলার মাঝে এক নিরস্ত্র পুলিশ সদস্য অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়ে দেশের জন্য শহীদ হন। তাঁর এই কৃতীত্বের জন্য পাকিস্তানের সন্ত্রাসী আজমল কাসাব জীবিত ধরা পড়ে। মুম্বাইয়ের সেই ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তান থেকে পাঠানো লস্কর-ই-তৈবা-র সন্ত্রাসীরা।
মুসলিম পরিচয় লোকাতে ও ‘হিন্দু সন্ত্রাসবাদ প্রচার করতেই এই হামলার ছক কষেছিল পাকিস্তান। আর সেদিন যদি কাসভ জীবিত ধরা না পড়ত আজ পর্যন্ত সানতনীদের গায়েও সন্ত্রাসের কালি ছিটিয়ে দিতে সক্ষম হত পাকিস্তান। কিন্তু বীর তুকারাম ওম্বলে—সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। ওম্বলে শেষ পর্যন্ত বেঁচে থাকেননি। কিন্তু তাঁর আত্মত্যাগ ভারতকে এমন এক অমূল্য সম্পদ এনে দেয়—একজন জীবিত বন্দী সন্ত্রাসী। আর এটিই সবকিছু বদলে দেয়। মুম্বই তাজ হামলার এত বছর পরেও তাঁর এই আত্মত্যাগ কেবল অসাধারণ সাহসিকতার জন্যই নয়, বরং এটি যে সত্যকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল, তার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।
কাসাব কেবল সাধারণ কোনো অপরাধী ছিলেন না, যাকে সহজেই স্থানীয় কোনো চরমপন্থী হিসেবে চালিয়ে দেওয়া যেত। তিনি ছিলেন একজন পাকিস্তানি নাগরিক, যাকে প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানে অবস্থিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর অংশ হিসেবে ভারতে পাঠানো হয়েছিল। তাঁকে জীবিত ধরা, জিজ্ঞাসাবাদ করা এবং পরবর্তীতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই ষড়যন্ত্রের আসল মুখোশ খোলা হয়। সুপ্রিম কোর্টের রায়েও তাঁর পাকিস্তানি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করা হয় এবং তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একজন মাত্র একজন বীর পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিতে সক্ষম। সেই দেশকে উপড়ে ফেলার স্বপ্ন দেখে এই পাকিস্তান- সত্যিই ‘পাক’।
মরণোত্তর ‘অশোক চক্র’ সম্মানে ভূষিত তুকারাম ওম্বলেকে কেবল একজন সাহসী পুলিশ সদস্য হিসেবেই নয়, বরং এমন একজন মানুষ হিসেবে স্মরণ করা উচিত, যাঁর শেষ পদক্ষেপটি ভারতকে বিশ্বদরবারে সত্য তুলে ধরতে সাহায্য করেছিল।
















