MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Nabanna: জন্ম-মৃত্যুর শংসাপত্রে কারচুপির অভিযোগ, পুরনো বার্থ সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নবান্নের

Nabanna: জন্ম-মৃত্যুর শংসাপত্রে কারচুপির অভিযোগ, পুরনো বার্থ সার্টিফিকেট নিয়ে বড় পদক্ষেপ নবান্নের

Nabanna On Birth Certificate: জন্ম-মৃত্যুর শংসাপত্রে ভুড়ি ভুড়ি কারচুপির অভিযোগ। ঘটনায় এবার কড়া পদক্ষেপ রাজ্যের। নবান্নের তরফে জারি একগুচ্ছ নির্দেশিকা। এবার থেকে কারা দিতে পারবেন জন্ম ও মৃত্যুর শংসাপত্র? জানিয়ে দিলো শুভেন্দু অধিকারীর সরকার। জন্মে

3 Min read
Author : Moumita Poddar
Published : Jul 24 2026, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
জন্মের শংসাপত্রে কারচুপির অভিযোগ বাংলায়
Image Credit : Google

জন্মের শংসাপত্রে কারচুপির অভিযোগ বাংলায়

রাজ্যজুড়ে জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়া এবং তা ডিজিটাল করার ক্ষেত্রে একাধিক চরম গাফিলতি ও ভুয়ো নথির হদিশ মেলার পর কড়া পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govt)। নবান্নে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল ঘোষণা করেন, এবার থেকে জন্ম ও মৃত্যু শংসাপত্র জারির ক্ষেত্রে কোনও রাজনৈতিক বা জনপ্রতিনিধি—যেমন গ্রাম পঞ্চায়েত প্রধান, পুরসভার চেয়ারম্যান বা মেয়র—সরাসরি কোনো ভূমিকা রাখতে পারবেন না। এই শংসাপত্র দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা ন্যস্ত করা হচ্ছে কেবল স্থায়ী সরকারি আধিকারিকদের ওপর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজ্য মন্ত্রিসভায় নতুন নিয়মে অনুমোদন
Image Credit : Getty

রাজ্য মন্ত্রিসভায় নতুন নিয়মে অনুমোদন

মুখ্যসচিব জানান, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা এই সংক্রান্ত নতুন নিয়মে অনুমোদন দিয়েছে এবং আগামী দু’-এক দিনের মধ্যেই এর সরকারি নির্দেশিকা কার্যকর করা হবে। যাচাই অভিযানে ধরা পড়েছে হাজার হাজার ভুয়ো বার্থ সার্টিফিকেট নবান্নে এই সাংবাদিক বৈঠকে মুখ্যসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, তথ্য ও সংস্কৃতি সচিব এবং রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশের সিপি । মুখ্যসচিব জানান, সম্প্রতি বিভিন্ন জেলায় ভুয়ো বার্থ সার্টিফিকেট প্রদান ও জাল ডিজিটাল রেকর্ডের বিষয়ে স্বরাষ্ট্র দফতর, সিআইডি এবং রাজ্য ইন্টেলিজেন্স ব্যুরোর কাছ থেকে রিপোর্ট পাওয়া যায়।

Related Articles

Related image1
Sonam Wangchuk: প্রধানমন্ত্রী মোদীর ভিডিয়ো বার্তার পরই অনশন প্রত্যাহার, কী খেয়ে অনশন ভাঙলেন সোনম?
Related image2
PM Modi On NEET Paper Leak: নিটকাণ্ডে মাঝরাতে ভিডিও বার্তা মোদীর, প্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনছে সরকার
36
নমুনা যাচাইকরণে চমকে ওঠার মতো তথ্য সামনে এসেছে
Image Credit : Asianet News

নমুনা যাচাইকরণে চমকে ওঠার মতো তথ্য সামনে এসেছে

বিলম্বিত শংসাপত্র পরীক্ষার জন্য নেওয়া ৪৬,৯৯৮টি বিলম্বিত জন্ম শংসাপত্রের মধ্যে ১১,৩৯০টি ভুয়ো বা বেআইনি বলে প্রমাণিত হয়েছে যা প্রায় ২৫ শতাংশ । ডিজিটালাইজেশন প্রক্রিয়া পুরোনো রেকর্ড ডিজিটাইজ করার কাজে ১১.২৪ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১.৮০ লক্ষ রেকর্ড ভুয়ো বা অসংগতিপূর্ণ পাওয়া গেছে যা প্রায় ১৫-১৬ শতাংশ। মুখ্যসচিব স্পষ্টভাবে জানান, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুরের মতো সীমান্ত লাগোয়া জেলাগুলিতেই এই অস্বাভাবিক বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে।

46
নতুন নিয়ম ও প্রশাসনিক সংস্কার
Image Credit : ANI

নতুন নিয়ম ও প্রশাসনিক সংস্কার

১৯৬৯ সালের কেন্দ্রীয় "Registration of Births and Deaths Act"-এর আওতায় রাজ্য সরকারের রুল তৈরির ক্ষমতা রয়েছে। ১৯৯৭ এবং ২০০০ সালে তৎকালীন সরকারের সময় জনপ্রতিনিধিদের যেমন পঞ্চায়েত প্রধান , পুর-চেয়ারম্যান বা মেয়রের হাতে সাব-রেজিস্ট্রারের ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু জনপ্রতিনিধিরা সরকারি চাকরির কোড অফ কন্ডাক্ট বা সার্ভিস রুলের আওতায় না থাকায় দায়বদ্ধতার অভাব তৈরি হচ্ছিল।

56
নতুন ব্যবস্থার প্রধান দিকগুলি কী কী?
Image Credit : ANI

নতুন ব্যবস্থার প্রধান দিকগুলি কী কী?

১. একমাত্র সরকারি কর্মচারী: জেলা শাসক বা জেলা রেজিস্টার এখন থেকে প্রতিটি ব্লক, পঞ্চায়েত বা পুরসভার জন্য নির্দিষ্ট স্থায়ী সরকারি আধিকারিককে যেমন পঞ্চায়েত সেক্রেটারি, এক্সটেনশন অফিসার, হেলথ অফিসার বার্থ/ডেথ রেজিস্টার হিসেবে মনোনীত করবেন।

 ২. ব্যক্তিগত দায়িত্ব ও মুচলেকা: যে সরকারি অফিসার শংসাপত্র ইস্যু করবেন, তাঁকেই সলেম আন্ডারটেকিং বা মুচলেকা দিতে হবে। অনিয়ম হলে সার্ভিস রুল ও সিভিল-ক্রিমিনাল আইনে চরম আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 ৩. কেন্দ্রীয় পোর্টালে সংযুক্তি: আগামী ৩ মাসের মধ্যে রাজ্য নিজস্ব ব্যবস্থা থেকে সম্পূর্ণ সরে গিয়ে কেন্দ্রীয় সরকারের ‘CRS’ পোর্টালে ১০০ শতাংশ যুক্ত হবে।

66
রাজ্যজুড়ে আজ থেকেই বিশেষ রেজিস্টার উদ্ধার ও যাচাই অভিযান
Image Credit : Asianet News

রাজ্যজুড়ে আজ থেকেই বিশেষ রেজিস্টার উদ্ধার ও যাচাই অভিযান

মুখ্যসচিব জানান, আজ সকাল ১১টা থেকে রাজ্যজুড়ে ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েত, ১২৫টি পুরসভা এবং ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে সিভিল ও পুলিশ অফিসাররা বিশেষ অভিযান শুরু করেছেন। সব পুরোনো ও চলমান রেজিস্টার খতিয়ে দেখে তা সিগনেচার ও স্ক্যান করে সরকারি হেপাজতে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যাদের বার্থ সার্টিফিকেট বৈধ ও সঠিক রয়েছে, তাদের কোনো সমস্যা হবে না। সাংবাদিক সম্মেলনের শেষে মুখ্যসচিব জানান, "জাতীয় নিরাপত্তা, নাগরিকত্ব এবং আর্থিক নিরাপত্তার সুরক্ষায় রাজ্য সরকার কোনো আপস করবে না। যারা বেআইনিভাবে ভুয়ো কাগজপত্র তৈরি করেছে বা যারা তা ইস্যু করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Recommended image2
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image3
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image4
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Recommended image5
WB Municipal Election: অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Related Stories
Recommended image1
Sonam Wangchuk: প্রধানমন্ত্রী মোদীর ভিডিয়ো বার্তার পরই অনশন প্রত্যাহার, কী খেয়ে অনশন ভাঙলেন সোনম?
Recommended image2
PM Modi On NEET Paper Leak: নিটকাণ্ডে মাঝরাতে ভিডিও বার্তা মোদীর, প্রশ্নফাঁস রুখতে কড়া আইন আনছে সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved