Summer Vacation: ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি, কবে থেকে খুলবে রাজ্যের স্কুলগুলো?

Published : Apr 25, 2026, 12:00 PM IST

ক্রমবর্ধমান গরমের কারণে ওড়িশা সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলগুলিতে ২৭ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, পূর্বনির্ধারিত পরীক্ষা এবং অন্যান্য দাপ্তারিক কাজ যথারীতি চলবে।

PREV
16

ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ। এই গরমে দিনের বেলায় রাস্তায় বের হওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সময় গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে বাচ্চারা।

26

বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল সরকার। ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি। অর্থাৎ এই সোমবার থেকে বন্ধ থাকবে পঠন পাঠন। সদ্য এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

36

সোশ্যাল মিডিয়ায় ছুটি নিয়ে বিশেষ পোস্ট করেছে সরকারের পক্ষ থেকে। ‘রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়গুলো ২৭ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ থাকবে। তবে, পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ এবং অন্যান্য দাপ্তারিক কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।’

46

এই ঘোষণা করা হয়েছে ওড়িশা সরকারের পক্ষ থেকে। সোমবার অর্থাৎ ২৭ তারিখ থেকে বন্ধ থাকবে সমস্ত স্কুল। তবে, আপাতত কবে স্কুল খুলবে তা এখনও জানা যায়নি। আজ শনিবার শেষ পঠনপাঠন। কাল রবিবার তারপর সোমবার থেকে স্কুল ছুটি।

56

এবছর ওড়িশাতে ৬ মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, তীব্র গরমের কারণেই প্রায় ২সপ্তাহ আগে থেকে শুরু হচ্ছে ছুটি।

66

এদিকে বাংলায় এখনও ছুটি ঘোষণা হয়নি। এতদিন শোনা যাচ্ছে সামনের সোমবার অর্থাৎ ২৭ তারিখ থেকে ছুটি শুরু হবে। কিন্তু, এখনও কোনও ঘোষণা হয়নি। ফলে কবে থেকে ছুটি শুরু হবে তা জানান যাচ্ছে না।

Read more Photos on
click me!

Recommended Stories