Delimitation: শীতকালীন অধিবেশনেই সংসদে ডিলিমিটেশন বিল? তোড়জোড় শুরু করেছে মোদী সরকার

Published : Nov 15, 2026, 06:55 PM IST

Parliament Winter Session: ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন। মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস করাতে মরিয়া কেন্দ্র। দিল্লির রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

PREV
110
বিশেষ অধিবেশন নয়, নিয়মমাফিক শীতকালীন অধিবেশনের পথেই কেন্দ্র

কয়েক দিন আগে খবর ছড়িয়েছিল, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাস করাতে বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। কিন্তু এবার শোনা যাচ্ছে, সরাসরি শীতকালীন অধিবেশনই ডাকা হবে। পিটিআই-এর খবর অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

210
সরকারের উচ্চস্তরে চলছে দিনক্ষণ নিয়ে আলোচনা

সূত্রের খবর, সম্ভাব্য তারিখ নিয়ে সরকারের একেবারে উচ্চস্তরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি। অর্থাৎ অধিবেশনের সঠিক দিন আপাতত অনুমান নির্ভরই থাকছে।

310
লক্ষ্য, মহিলা সংরক্ষণকে ডিলিমিটেশনের সঙ্গে জুড়ে সংবিধান সংশোধন

সরকার এই অধিবেশনে এমন একটি সংবিধান সংশোধনী বিল পাস করাতে চাইছে, যেখানে মহিলা সংরক্ষণকে সরাসরি ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। লক্ষ্য একটাই। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করা।

410
লোকসভার আসন ৫৪৩ থেকে বেড়ে হতে পারে সর্বোচ্চ ৮৫০

প্রস্তাবিত আইনে ডিলিমিটেশনের মাধ্যমে লোকসভার সদস্যসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার কথা বলা হয়েছে। আসনসংখ্যা এতটা বাড়লে সংসদের গড়ন ও রাজ্যভিত্তিক প্রতিনিধিত্বে বড় বদল আসবে। সে কারণেই বিলটি নিয়ে এত বিতর্ক।

510
দুই-তৃতীয়াংশ সমর্থন ছাড়া পাস হবে না বিল

সংবিধান সংশোধনের জন্য সংসদে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন লাগে। বর্তমান লোকসভায় তিনটি আসন ফাঁকা। তাই ৫৪০ জন সদস্য সবাই ভোট দিলে বিল পাস করাতে লাগবে ৩৬১টি ভোট।

610
এনডিএ-র হাতে ৩২০, বাকিটা জোগাড় করতে হবে বিরোধীদের থেকে

শাসক জোট এনডিএ-র লোকসভায় সদস্যসংখ্যা ৩২০। প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে তাই বিরোধীদের সমর্থন অপরিহার্য। বৃহস্পতিবার সরকারের এক শীর্ষ আধিকারিক আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, ১৫ থেকে ১৮টি ভোটের ব্যবধানে বিল পাস হয়ে যাবে।

710
আগের বারের ব্যর্থতা এড়াতে সক্রিয় বিজেপি নেতৃত্ব

এর আগে বিশেষ অধিবেশন ডেকে এই বহুচর্চিত বিল পেশ করা হয়েছিল। সেবার ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা মিললেও দুই-তৃতীয়াংশ সমর্থন জোটেনি। সেই ব্যর্থতা এড়াতে এবার একাধিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি নেতারা। সূত্রের খবর, প্রায় ছ'মাস ধরে নানা প্রচেষ্টার পর দুই-তৃতীয়াংশের সমর্থন মিলেছে বলে সরকার এবার যথেষ্ট আত্মবিশ্বাসী। ডিএমকে ও সমাজবাদী পার্টির সমর্থন মিলেছে বলেও খবর ছড়াচ্ছে, তবে তা সরকারিভাবে নিশ্চিত নয়।

810
এসআইআর ইস্যুতে অধিবেশনে ঝড় তুলতে তৈরি বিরোধীরা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির। তাদের দাবি, পদত্যাগ করুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই বিক্ষোভ শীতকালীন অধিবেশনেও গড়াতে পারে এবং কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা।

910
অধিবেশন সুষ্ঠুভাবে না চললে আটকে যেতে পারে বিল

শাসক জোটের এক সাংসদের কথায়, সভা শৃঙ্খলাবদ্ধভাবে না চললে সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটি সম্ভব নয়। ফলে সংখ্যার হিসাব মিললেও হট্টগোলের কারণে বিল আটকে যাওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে। সরকারের কাছে এটাই এখন বড় চ্যালেঞ্জ।

1010
৯৪ দিনেও স্থগিত হয়নি বর্ষাকালীন অধিবেশন, ভাঙল ২০০৮-এর রেকর্ড

গত ১৩ অগস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছিল। তারপর ৯৪ দিন কেটে গেলেও বর্ষাকালীন অধিবেশন শেষ করার কথা ঘোষণা করেনি সরকার পক্ষ। যা ২০০৮ সালের ৮৭ দিনের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। কংগ্রেস-সহ বিরোধীরা শুরু থেকেই এ নিয়ে প্রশ্ন তুলছে। অধিবেশন চালু থাকায় সরকার মাত্র দু'দিনের নোটিসে বর্ধিত বৈঠক ডাকতে পারে, নতুন অধিবেশনের জন্য লাগে অন্তত ১৪ দিন।

Read more Photos on
click me!

Recommended Stories