MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • 7th Pay Commission: ৭ম বেতন কমিশনে বড় আপডেট! বেতন-ভাতা নিয়ে মতামত জানানোর শেষ দিন ৩০ নভেম্বর

7th Pay Commission: ৭ম বেতন কমিশনে বড় আপডেট! বেতন-ভাতা নিয়ে মতামত জানানোর শেষ দিন ৩০ নভেম্বর

7th Pay Commission: সপ্তম বেতন কমিশনে মতামত জমার সময়সীমা বাড়ল। ৩০ নভেম্বর পর্যন্ত বেতন, ভাতা, পদোন্নতি ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে প্রস্তাব দিতে পারবেন রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা। জমা দিতে হবে শুধু ওয়েবসাইটে।

3 Min read
Author : Saborni Mitra
Published : Nov 15 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সপ্তম বেতন কমিশনে মতামত জমার সময়সীমা বাড়ল
Image Credit : AI

সপ্তম বেতন কমিশনে মতামত জমার সময়সীমা বাড়ল

রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর। সপ্তম বেতন কমিশনের কাছে নিজেদের দাবি ও মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যে সময়সীমা ঠিক ছিল, তার মধ্যে অনেকেই প্রস্তাব জমা দিয়ে উঠতে পারেননি। এবার তাঁরা আরও কিছুটা সময় পেলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
নতুন শেষ তারিখ ৩০ নভেম্বর
Image Credit : Getty

নতুন শেষ তারিখ ৩০ নভেম্বর

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রস্তাব জমা দেওয়া যাবে। এই তারিখের মধ্যে ওয়েবসাইটে মতামত না পৌঁছলে তা বিবেচনায় আসবে না। তাই হাতে সময় থাকলেও শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে আগেভাগে প্রস্তাব জমা দেওয়াই ভালো।

Related Articles

Related image1
Modi Cabinet: মোদীর মন্ত্রিসভায় এ বার বাংলার এই বিজেপি নেতা? ২৩ নভেম্বর বড় রদবদলের সম্ভাবনা
Related image2
২০২৭-এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে? 8th pay commission-এ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় দাবি
310
কোন কোন বিষয়ে মতামত দেওয়া যাবে
Image Credit : gemini

কোন কোন বিষয়ে মতামত দেওয়া যাবে

কর্মী ও অবসরপ্রাপ্তরা বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে নিজেদের প্রস্তাব জানাতে পারবেন। অর্থাৎ বেতন কাঠামো থেকে শুরু করে পদোন্নতির নিয়ম, বিভিন্ন ভাতা এবং অবসরের পর প্রাপ্য সুবিধা, সব ক্ষেত্রেই নিজেদের দাবি তুলে ধরার সুযোগ রয়েছে। কমিশন এই মতামতগুলি খতিয়ে দেখেই সুপারিশ তৈরি করবে।

410
শুক্রবার জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি
Image Credit : chatgpt

শুক্রবার জারি হয়েছে নতুন বিজ্ঞপ্তি

শুক্রবার এই মর্মে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সপ্তম বেতন কমিশন। সেখানেই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে। কমিশন সূত্রের খবর, কর্মচারী সংগঠনগুলির আবেদন এবং নতুন করে কমিশনের আওতায় আসা সংস্থাগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

510
আগে মতামত চাওয়া হয়েছিল ২ সেপ্টেম্বর
Image Credit : Asianet News

আগে মতামত চাওয়া হয়েছিল ২ সেপ্টেম্বর

কমিশনের তরফে প্রথমবার মতামত চাওয়া হয়েছিল গত ২ সেপ্টেম্বর। কিন্তু তারপর পরিস্থিতি কিছুটা বদলে যায়। অর্থ দপ্তরের দু’টি আলাদা বিজ্ঞপ্তিতে কয়েকটি নতুন সংস্থা কমিশনের আওতায় আসে, আবার কয়েকটি বাদও যায়। ফলে প্রথম বিজ্ঞপ্তির সময়সীমা বাস্তবে অনেকের পক্ষেই কার্যকর থাকেনি।

610
৫ নভেম্বর অর্থ দপ্তরের দু’টি রেজোলিউশন
Image Credit : ai photo

৫ নভেম্বর অর্থ দপ্তরের দু’টি রেজোলিউশন

গত ৫ নভেম্বর অর্থ দপ্তর দু’টি পৃথক রেজোলিউশন জারি করে। প্রথমটিতে রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়। এর ফলে এই কর্মীরাও এবার সরাসরি নিজেদের মতামত জানানোর সুযোগ পাচ্ছেন।

710
১৪টি উন্নয়ন পর্ষদ এখন কমিশনের আওতায়
Image Credit : facebook

১৪টি উন্নয়ন পর্ষদ এখন কমিশনের আওতায়

দ্বিতীয় রেজোলিউশনে ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থাকে কমিশনের আওতায় আনা হয়েছে। সেখানকার কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা এতদিন কমিশনের কাছে প্রস্তাব পাঠানোর সুযোগ পাননি। সময়সীমা বৃদ্ধির ফলে তাঁদের হাতেও যথেষ্ট সময় থাকবে নিজেদের দাবিদাওয়া গুছিয়ে জমা দেওয়ার।

810
তিনটি সংস্থা বাদ পড়ল কমিশনের আওতা থেকে
Image Credit : stockPhoto

তিনটি সংস্থা বাদ পড়ল কমিশনের আওতা থেকে

একই সঙ্গে তিনটি সংস্থাকে কমিশনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। সেগুলি হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদ। কারা আওতায় থাকবেন আর কারা থাকবেন না, তা নিয়ে এখনও জটিলতা পুরোপুরি কাটেনি বলে সূত্রের খবর। সেই কারণেও সময়সীমা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

910
শুধু ওয়েবসাইটের মাধ্যমেই জমা দিতে হবে প্রস্তাব
Image Credit : ANI

শুধু ওয়েবসাইটের মাধ্যমেই জমা দিতে হবে প্রস্তাব

কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট 7spc.wb.gov.in-এর মাধ্যমে স্মারকলিপি ও মতামত জমা দিতে হবে। ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউল ছাড়া অন্য কোনও পথে পাঠানো প্রস্তাব বিবেচনা করা হবে না। তাই জমা দেওয়ার আগে ঠিক জায়গায় তথ্য দেওয়া হচ্ছে কি না, তা ভালো করে দেখে নেওয়া জরুরি।

1010
হার্ড কপি, পিডিএফ বা ইমেল গ্রহণযোগ্য নয়
Image Credit : Getty

হার্ড কপি, পিডিএফ বা ইমেল গ্রহণযোগ্য নয়

কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, হার্ড কপি, পিডিএফ বা ইমেলের মাধ্যমে পাঠানো কোনও প্রস্তাব গ্রহণ করা হবে না। অনেকে অভ্যাসবশত ইমেল বা কাগজে আবেদন পাঠিয়ে দেন, কিন্তু এবার সেই পথ বন্ধ। ফলে ৩০ নভেম্বরের মধ্যে শুধুমাত্র নির্ধারিত ওয়েবসাইটে জমা দেওয়া প্রস্তাবই কমিশনের বিবেচনায় আসবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Jadavpur Crime News Update: লিভ-ইন সঙ্গীর উপর রাগ! তারপর যা করল যুবক, দেখলে শিউরে উঠবেন
Recommended image2
Nabanna School Holidays: আর ১ মাস নয়! ২০২৭ থেকেই সরকারি স্কুলগুলিতে কমে যাবে পুজোর ছুটির মেয়াদ?
Recommended image3
Now Playing
'ক্ষমতা চলে গিয়ে অভিষেক রাহুল গান্ধী হতে চাইছে', চরম কটাক্ষ দিলীপের
Recommended image4
WB Weather Alerts: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
Recommended image5
WB Job: রাজ্যে ১৫ হাজার সরকারি চাকরি! ২৩ তারিখ বৈঠকে নজর বেকারদের, কোন কোন পদে নিয়োগ?
Related Stories
Recommended image1
Modi Cabinet: মোদীর মন্ত্রিসভায় এ বার বাংলার এই বিজেপি নেতা? ২৩ নভেম্বর বড় রদবদলের সম্ভাবনা
Recommended image2
২০২৭-এ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়বে? 8th pay commission-এ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড় দাবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved