
সোমবার দিল্লিতে ভারত ট্যাক্সি অ্যাপ নিয়ে বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার ভারত ট্যাক্সি অ্যাপের চালকদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। তিনি বলেন, এই সমবায় ভিত্তিক অ্যাপ পরিষেবার মূল উদ্দেশ্যই হল, যারা পারিশ্রম করছেন লাভটা যেন তাদের কাছেই পৌঁছায়, কোনও মালিকের কাছে নয়। তবে, প্রাথমিক অসুবিধার সময় চালকদের ধৈর্য ধরে থাকার এবং ভারত ট্যাক্সিকে নিজের কোম্পানি হিসেবে ভাবার কথা বলেন।
অমিত শাহ বলেন, নতুন বাড়ি কেনার ফলে যেমন প্রাথমিকভাবে প্লাবিং, রং বা দরজায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। তেমনই নতুন প্ল্যাটফর্ম হওয়ার পর টেকনিক্যাল সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো এক মাসের মধ্যে ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, ভারত ট্যাক্সির লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে সমস্ত পৌর কর্পোরেশন শহরে পৌঁছানো। এর জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের পাঁচটি প্রধান সমবায় দ্বারা ভারত ট্যাক্সি প্রতিষ্ঠিত হয়েছে। এখন সারথি সংখ্যা বাডথে। যে কোনও চালক কোম্পানির পার্টনার হতে পারেন। মাত্র ৫০০ টাকা দিয়ে আপনিও মালিক হতে পারবেন। এছাড়াও যখন ভারত ট্যাক্সির ডিরেক্টরস বোর্ড গঠন হবে, তখন কিছু সিট থাকবে চালকদের জন্য সরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, ভারত ট্যাক্সিতে কোনও সিক্রেট কিছু থাকবে না। নোটিফিকেশন দেওয়ার মাধ্যমে চালকদের দেওয়া হবে সমস্ত তথ্য দেওয়া হবে চালকদের। এবার এক নতুন উদ্যোগ নিয়ে এল সরকার।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি দিল্লিতে দেশের প্রথম সমবায় ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম 'ভারত ট্যাক্সি' চালু করেছিলেন অমিত শাহ। চালকদের সঙ্গে কথা বলার সময় শাহ বলেন, “এর ভাবনাটাই হল, যে খাটছে, লাভটা সে পাবে, কোনও ধনী ব্যক্তি নয়। আপনারা বলছিলেন যে অনেক অভিযোগ ছিল, ৩০ শতাংশ টাকা কেটে নেওয়া হত, কোনও নিশ্চয়তা ছিল না।”…"আমাদের উদ্দেশ্যও মালিকদের ধনী করা। তফাৎ শুধু একটাই, এখানে মালিক হলেন আপনারা নিজেরাই," যোগ করেন তিনি।