Andaman Pawan Hans Helicopter Crash: আন্দামানের মাঝ সমুদ্রে এমার্জেন্সি ল্যান্ডিং হেলিকপ্টারের, প্রাণে বাঁচালেন ৭

Published : Feb 24, 2026, 01:53 PM ISTUpdated : Feb 24, 2026, 01:54 PM IST
Andaman Helicopter Crash

সংক্ষিপ্ত

Andaman Pawan Hans Helicopter Crash: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্রে ভেঙে পড়ল একটি পবন হ্যান্সের হেলিকপ্টার। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।  

Andaman Pawan Hans Helicopter Crash: ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স বিমান দুর্ঘটনার পর এবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সমুদ্রে ভেঙে পড়ল একটি পবন হ্যান্সের হেলিকপ্টার। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। হেলিকপ্টারে থাকা সাতজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। আজ, মঙ্গলবার সকালে প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ শ্রী বিজয়া পুরম (আগে নাম ছিল পোর্ট ব্লেয়ার) থেকে টেক অফ করে সেই হেলিকপ্টারটি। সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দর সংলগ্ন সমুদ্রে জরুরি অবতরণ করতে বাধ্য হয় হেলিকপ্টারটি। পবন হ্যান্স কর্তৃপক্ষের ভাষায়, এটি একটি 'শর্ট ল্যান্ডিং ইনসিডেন্ট' বা নিয়ন্ত্রিত জরুরি অবতরণ। 

টেক অফের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কপ্টারটে টেক অফের কিছুক্ষণের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। সেই কারণে পাইলট সমুদ্রে নিয়ন্ত্রিতভাবে নামানোর সিদ্ধান্ত নেন। মায়াবন্দর হেলিপ্যাড থেকে প্রায় ৩০০ মিটার দূরে, ধোবিডেরা সংলগ্ন এলাকায় এই ডিচিংয়ের ঘটনা ঘটে।হেলিকপ্টারে ছিলেন দুই ক্রু সদস্য ও পাঁচ যাত্রী। পাইলট-ইন-কমান্ড ছিলেন ক্যাপ্টেন অনিল জানু এবং সহ-পাইলট ক্যাপ্টেন টি পি এস গুলিয়া। যাত্রীদের মধ্যে তিনজন পুরুষ, এক মহিলা ও একটি শিশু ছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রাজিতা দেবী ও তাঁর শিশু কমল চন্দ্র দাস, সিপ্রা সাহা এবং নম্বি আম্মার নাম উঠে এসেছে বিভিন্ন সূত্রে। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত তৎপর হয় স্থানীয় প্রশাসন, অসামরিক বিমান চলাচল দফতর এবং উদ্ধারকারী দল। 

দেখুন ভিডিও

 

 

কীভাবে উদ্ধার

সমুদ্রের মাঝখান থেকে সকলকে নিরাপদে তুলে আনা হয়। পরে তাঁদের মায়াবন্দরের ড. আর পি হাসপাতলে ভর্তি করা হয় পর্যবেক্ষণের জন্য। তবে কারও গুরুতর আঘাতের খবর মেলেনি। পবন হ্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে সমস্ত নিরাপত্তা প্রোটোকল মেনে চলা হয়েছে এবং যাত্রী ও ক্রুদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অসামরিক বিমান চলাচল দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

শুরু তদন্ত

প্রসঙ্গত,গতকাল সোমবার রাতে ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনার মুখে পড়ে। ঝাড়খণ্ডের এয়ার অ্যাম্বুলেন্স বিমান ভেঙে সাতজনের মৃত্যুর মাঝে আন্দামানের এই কপ্টার দুর্ঘটনানিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও আন্দামানে এই ঘটনায় প্রাণহানি না হওয়ায় প্রশাসন ও উদ্ধারকারী দলের তৎপরতাকেই কৃতিত্ব দিচ্ছেন অনেকে। দুর্ঘটনার সঠিক প্রযুক্তিগত কারণ ও পূর্ণাঙ্গ রিপোর্ট তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না। তবে দুর্গম আন্দামান অঞ্চলে সমুদ্রে হেলিকপ্টার ভেঙে পড়ার মতো ঘটনায় সকলকে জীবিত উদ্ধার করা নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কবে হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ, মঙ্গলে সুপ্রিম শুনানিতে কমিশনকে বড় নির্দেশ আদালতের
State Name Change: ভোটের মুখে বদলে যাচ্ছে রাজ্যের নাম, নাম বদলে অনুমোদনের পথে কেন্দ্রীয় মন্ত্রিসভা, কী বলছেন মুখ্যমন্ত্রী