MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Bullet Train: বড় খবর! ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ, কবে ছুটবে ট্রেন?

Bullet Train: বড় খবর! ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পে বিদ্যুৎ সংযোগ, কবে ছুটবে ট্রেন?

মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডরে শুরু হতে চলেছে বিদ্যুৎ সংযোগের কাজ। ২০ নভেম্বর থেকে গুজরাটের সুরাট-বিলিমোরা অংশে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার কথা জানিয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 20 2026, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Social Media

ভারতের প্রথম বুলেট ট্রেন চালুর পথে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল। মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডরে শুরু হতে চলেছে বিদ্যুৎ সংযোগের কাজ। ২০ নভেম্বর থেকে গুজরাটের সুরাট-বিলিমোরা অংশে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার কথা জানিয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন করিডরের দৈর্ঘ্য প্রায় ৫০৮ কিলোমিটার। তার মধ্যে গুজরাটের সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার অংশে প্রথম বিদ্যুৎ সংযোগ চালু করা হচ্ছে। এই অংশে আপ এবং ডাউন, দু'টি লাইনের জন্যই ওভারহেড ইলেকট্রিক্যাল ব্যবস্থা তৈরি করা হয়েছে। ২০ নভেম্বর থেকে এই ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : X

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর ওই অংশের ওভারহেড তারে সবসময় হাইভোল্টেজ বিদ্যুৎ থাকবে। তাই সাধারণ মানুষকে রেললাইনের আশপাশে না যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই প্রকল্পে অত্যাধুনিক ২ × ২৫ কেভি ওভারহেড ট্র্যাকশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে বিশেষ ট্র্যাকশন সাবস্টেশনের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে রেললাইনের উপরের তারে।

36
Image Credit : @AshwiniVaishnaw X

পুরো ৫০৮ কিলোমিটার করিডরে মোট ১৪টি ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হচ্ছে। এর মধ্যে ৯টি গুজরাটে এবং ৫টি মহারাষ্ট্রে থাকবে। এছাড়াও একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর নজরদারি চালানো হবে। এর ফলে বিদ্যুৎ সরবরাহের নিরাপত্তা ও নিরবচ্ছিন্নতা বজায় রাখা সহজ হবে।

46
Image Credit : X

ঘণ্টায় কত কিলোমিটার গতিতে ছুটবে বুলেট ট্রেন?

মুম্বই-আমেদাবাদ হাইস্পিড রেল করিডর ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে। তবে প্রথম পর্যায়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি B28 বুলেট ট্রেনের পরিকল্পিত পরিচালনগত গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার। ট্রেনটির ডিজাইন স্পিড ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। রেল মন্ত্রকের লক্ষ্য, ২০২৭ সালের ১৫ অগস্ট দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু করা। প্রাথমিক পর্যায়ে সুরাট থেকে ভাপি পর্যন্ত পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে।

56
Image Credit : PIB

কোন কোন শহরের মধ্যে চলবে বুলেট ট্রেন?

মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত এই হাইস্পিড রেল করিডরে মোট ১২টি স্টেশন পরিকল্পিত। এর মধ্যে রয়েছে মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স, থানে, বিরার, বোইসর, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভদোদরা, আনন্দ/নাডিয়াদ, আমেদাবাদ এবং সবরমতী। প্রকল্পটি সম্পূর্ণ হলে মহারাষ্ট্র ও গুজরাটের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্পাঞ্চলের মধ্যে যোগাযোগ অনেক দ্রুত হবে।

66
Image Credit : X

সাধারণ মানুষকে কেন সতর্ক করল রেল?

বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার পর ওভারহেড তারে বিপজ্জনক মাত্রায় বিদ্যুৎ থাকবে। তাই রেল কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা, নির্মাণকর্মী এবং সাধারণ মানুষকে ওই তারের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিদ্যুতের তার স্পর্শ করা কিংবা অনুমতি ছাড়া ওই এলাকায় কোনও কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, এই হাইভোল্টেজ বিদ্যুৎ প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Muslim Population: সন্তান জন্মের হার কমলেও ভারতে বাড়বে মুসলিম জনসংখ্যা! হিন্দুদের ক্ষেত্রে কী বলছে রিপোর্ট?
Recommended image2
Rahul Gandhi: ইজরায়েলের সঙ্গে সম্পর্ক জরুরি, কিন্তু গাজার হামলাও নিন্দনীয়, বললেন রাহুল গান্ধী
Recommended image3
Aadhaar Date of Birth: আধার কার্ড জন্মতারিখের চূড়ান্ত প্রমাণ নয়: দিল্লি হাইকোর্ট
Recommended image4
Akvan Effect On Train: ঘূর্ণিঝড় আকভানের দাপটে বাতিল বন্দে ভারত, বাকি ট্রেনগুলির অবস্থা কী জানুন
Recommended image5
Supreme Court: উজ্জয়িনীর তকিয়া মসজিদ ভাঙার নির্দেশ পুনর্বিবেচনা করবে না সুপ্রিম কোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved