জিমি জিমি গানের সঙ্গে নেচে আগুন ঝরালেন বিয়ের আসরে, ভাইরাল হল সেই ছবি

Published : Jan 10, 2023, 10:06 PM IST
wedding

সংক্ষিপ্ত

টুইটারে ভাইরাল হয়েছে এক ব্যক্তির নাচের ভিডিও। জিমি জিমি গানের সঙ্গে দুর্দান্ত নাচ করেছেন সেই ব্যক্তি। সিনেমার রিভিউ লিখতে গেলে অবশ্যই লেখা হত স্টেজে আগুন ঝরাচ্ছেন।

বিয়েবাড়ি মানেই জমিয়ে আড্ডা, মজা, কবজি ডুবিয়ে খাওয়া। আধুনিক ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী- সর্বত্র প্রায় ছবিটা এক। তবে উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা একটু বেশি মাত্রায় হয়। বিয়ের অনুষ্ঠানেই অনেকেই আছেন যারা দুর্দান্ত নাচ দেখতে পছন্দ করেন। আর এমন অনেকে আছেন যারা নাচ করতে ভালবাসেন- আসুন তেমনই একটি ভিডিও আপনাদের দেখাই।

সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এক ব্যক্তির নাচের ভিডিও। জিমি জিমি গানের সঙ্গে দুর্দান্ত নাচ করেছেন সেই ব্যক্তি। সিনেমার রিভিউ লিখতে গেলে অবশ্যই লেখা হত স্টেজে আগুন ঝরাচ্ছেন। কারণ ফুল এনার্জিতেই বিয়ের আসর মাতিয়ে দিয়েছিলেন বলা যেতে পারে।

টুইটার ব্যবহারকারী অপর্ণা ভিডিওটি পোস্ট করেছিলেন। তিনি লিখেছেন, অনুগ্রহ করে বছরের বাকি অংশে এই অসামান্য ভারতীয় ব্যক্তির বিশ্রামের প্রয়োজন। কারণ অত্যান্ত শক্তি আর এনার্জি নিয়ে যিনি তার জীবন কাটিয়েছেন শুধুমাত্র কিছু এলোমেলো বিয়েতে নাচতে - একা। অপর্ণা অবশ্য বলেননি এবার তাঁর বিয়ের প্রয়োজন। আপনিও দেখুন ভিডিওটি।

 

 

গত ৫ জানুয়ারি ভিডিওটি পোস্ট করা হয়েছিল। তারপর থেকে এপর্যন্ত ২য়৭ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। ১.৫০০ মানুষ ভিডিওটি লাইক করেছেন। অনেকেই অনেক মন্তব্য করেছেন।

ভিডিওটি দেখার পর অনেক ব্যবহারকারী নৃত্যশিল্পীর ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা জানিয়েছেন বিয়েবাড়িগুলি মজার আর স্মরণীয় করে তোলার জন্য এই ব্যক্তিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যক্তিদের উপস্থিতি ছাড়া বিয়ের অনুষ্ঠান অনেকটাই ফিকে হয়ে যায়। তবে পুরনো হিন্দি ছবির গানে এই ব্যক্তি যে বিয়ের আসর মাতিয়ে দিয়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। মধ্য বয়সী এই ব্যক্তি যে একজন নৃত্য শিল্পি তা নিয়ে অবশ্য কোনও সংশয় নেই। কারণ তাঁর দুর্দান্ত নাচের চর্চাই ছিল আলোচনার বিষয়।

PREV
click me!

Recommended Stories

ECI Controversy: জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধীজয়ন্তী থেকেই পথে সিজেপি, মুম্বই থেকে শুরু আন্দোলন?
Bank Strike: ২৮-৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট