PM Kisan: দিওয়ালির আগেই ঢুকবে পিএম কিষাণ যোজনার ২ হাজার টাকা? দিনক্ষণ জানিয়ে দিল সরকার

Published : Oct 24, 2026, 09:41 AM IST

দিওয়ালির আগেই আগামী ৩০ অক্টোবর পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে এই ২ হাজার টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। উপভোক্তারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম চেক করতে পারবেন।

PREV
15

দিওয়ালির আগেই আসতে চলেছে বিরাট চমক। দেশের কোটি কোটি কৃষকের অপেক্ষার অবসান হতে চলেছে। পুজো মিটতে না মিটতেই সামনে এল নয়া খবর। এবার মিলবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তির টাকা। দিওয়ালির আগেই মিলবে ২৪ তম কিস্তির টাকা।

25

বিগত কয়েক মাস ধরে পিএম কিষাণ যোজনা নিয়ে একাধিক রিপোর্ট সামনে এসেছে। অনেকেই দাবি করেছেন পুজোর আগে ঢুকবে পিএম কিষাণ যোজনা টাকা। এবার এই নিয়ে সামনে এল নিশ্চিত খবর। জেনে নিন কবে ঢুকবে টাকা।

35

পিএম কিষাণ যোজনার মাধ্যমে যোগ্য কৃষকেরা বছরে মোট ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন। তিনটি কিস্তিতে দেওয়া হয় টাকা। সাধারণত চার মাস অন্তর টাকা ঢোকে অ্যাকাউন্টে। শেষ টাকা মিলেছে জুন মাসে।

45

এবার জানা যাচ্ছে, ৩০ অক্টোবর ঢুকবে ২৪ তম কিস্তির টাকা। শুক্রবার সকালে এই ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে। পিএম কিষাণ যোজনা বাবদ ২ হাজার টাকা ঢুকবে অ্যাকাউন্টে।

55

তবে, যাদের ই কেওয়াইসি করা নেই, তারা পাবেন না টাকা। এবারের উপভোক্তার তালিকায় আপনার নাম আছে কি না, জানতে হলে সবার আগে পিএম কিষাণ যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখান থেকে মিলবে তথ্য। সার্চ করুন https://pmkisan.gov.in/

Read more Photos on
click me!

Recommended Stories