PM Matru Vandana Yojana: গর্ভবতী মায়েদের ৫০০০ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার! জেনে নিন এই যোজনার বিস্তারিত

Published : May 17, 2026, 08:54 AM IST

PM Matru Vandana Yojana: কেন্দ্রীয় সরকার গর্ভবতী ও প্রসূতি মায়েদের সুস্বাস্থ্য ও আর্থিক সুরক্ষার জন্য 'প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা' চালু করেছে। এই প্রকল্পের অধীনে, প্রথম সন্তানের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই সুবিধা পেতে জানুন বিস্তারিত তথ্য

PREV
18
গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের সেরা প্রকল্প

PM Matru Vandana Yojana: ভারতীয় নাগরিক বিশেষ করে মায়েদের জন্য এক বিশেষ প্রকল্প আনল কেন্দ্রীয় সরকার। নবজাতক অর্থেই দেশের ভবিষ্যত আর নবজাতকরা দুর্বল হলে দেশের ভবিষ্যত অন্ধকারে, তাই এই সময় মায়ের সুষম আহার বা প্রয়োজনীয় খরচের কথা চিন্তা করে সরকার প্রতিটি গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছেন। 

28
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা

গর্ভবতী মায়েদের শারীরিক সুস্থতা ও নবজাতকের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই এই অভিনব প্রকল্প চালু করেছে সরকার। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PM Matru Vandana Yojana)। এই প্রকল্পে গর্ভবতী মায়েদের আর্থিকভাবে সহায়তা করবে কেন্দ্রীয় সরকার।

38
কিভাবে পাবেন এই আর্থিক সুবিধা

১৯ বছরের উর্দ্ধে যে কোনও বয়সের মহিলারাই এই কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ নিতে পারবেন। এই প্রকল্পের ফলে গর্ভবতী মহিলাদের আর্থিক সুবিধা দেওয়াই একমাত্রর লক্ষ্য কেন্দ্রের। এই প্রকল্পে প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ৬ হাজার টাকা আর্থিক সুবিধা মিলবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 

48
কিভাবে পাবেন এই আর্থিক সুবিধা

গর্ভবতী অবস্থায় যেতেতু ওষুধ-সহ চিকিৎসা খাতে এবং খাদ্যের বিষয়ে খরচ বৃদ্ধি পায়, এবং মায়েদের অনেকেই কাজে না যাওয়ার ফলে আয় বন্ধ বা কমে যায়, তাই এই আর্থিক সুবিধা দেওয়া হবে সরকারের তরফ থেকে।

58
কিভাবে পাবেন এই আর্থিক সুবিধা

তবে একবারে এই টাকা পাওয়া যায় না। দুই ধাপে এই টাকা দেওয়া হয়।যে কোনও স্বাস্থ্যকেন্দ্রে বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র-তে গিয়ে গর্ভাবস্থার রেজিস্ট্রেশনের সময় প্রথম বার টাকা দেওয়া হয় এরপর সন্তানের প্রথম ধাপের টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পর আরেক ধাপে এই অর্থ দেওয়া হয়। 

68
কাদের মিলবে না এই প্রকল্পের সুবিধা

গর্ভবতী যে মায়েরা কর্মরত তারাই পাবেন এই সুবিধা। তবে গর্ভবতী মহিলাদের পরিবারে যদি কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধিনে কর্মরত কোনও কর্মী থাকেন তবে মিলবে না এই প্রকল্পের সুবিধা।

78
কাদের মিলবে না এই প্রকল্পের সুবিধা

এই প্রকল্পের সুবিধা পেতে প্রয়োজনীয় নথি হিসেবে প্রয়োজন আধার কার্ড, ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসের বই, সেই সঙ্গে মা ও শিশু সুরক্ষা কার্ড। 

88
কাদের মিলবে না এই প্রকল্পের সুবিধা

অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পরবেন এছাড়া যে কোনও সরকারি স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এই লিঙ্কে-

Read more Photos on
click me!

Recommended Stories