Narendra Modi: মুম্বইয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভুয়ো দেহরক্ষী!

Published : Sep 08, 2026, 05:52 PM ISTUpdated : Sep 08, 2026, 06:12 PM IST
Prime Minister Narendra Modi

সংক্ষিপ্ত

Prime Minister Narendra Modi: মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই অনুষ্ঠান উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬
মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে জিও ওয়ার্ল্ড সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।

Mumbai News: মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হল। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (Bandra Kurla Complex) নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের কাছে (Nita Mukesh Ambani Cultural Centre) জিও ওয়ার্ল্ড সেন্টারে (Jio World Centre) গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬ (Global Fintech Fest 2026) উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রীর দফতরের (PMO) আধিকারিক পরিচয় দেওয়ার অভিযোগে দু’জনকে আটক করল পুলিশ। নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার থেকে তাঁদের আটক করা হয়। ধৃত ব্যক্তিদের মধ্যে একজনের নাম রোহন পারেখ। অভিযোগ, তাঁর কাছে প্রধানমন্ত্রীর দফতরের একটি জাল পরিচয়পত্র ছিল। তাঁর সঙ্গে থাকা এক দেহরক্ষীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা পরিচয়পত্রটি পরীক্ষা করে সেটি জাল বলে জানতে পারেন। এরপরই ওই দু’জনকে আটক করা হয়।

কীভাবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের কাছে ভুয়ো ব্যক্তিরা?

এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চ (Mumbai Crime Branch)। কীভাবে অভিযুক্তরা উচ্চনিরাপত্তা বলয়ের মধ্যে পৌঁছলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল পরিচয়পত্র ব্যবহার করে এবং অস্ত্র নিয়ে তাঁদের অনুষ্ঠানের ভেন্যুতে ঢোকার কোনও চেষ্টা ছিল কি না, কিংবা এই ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর জিও ওয়ার্ল্ড সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এক সমাবেশে ভাষণ দেওয়ারও কথা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির থাকার কথা। ফলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু সেখানেই ভুয়ো আধিকারিক ও আগ্নেয়াস্ত্র-সহ দেহরক্ষী আটক হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

গ্লোবাল ফিনটেক ফেস্ট

এবারের গ্লোবাল ফিনটেক ফেস্টে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সংস্থা এবং বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। ভবিষ্যতের অর্থব্যবস্থা নিয়ে আলোচনার পাশাপাশি এবারের সম্মেলনে এজেন্টিক এআই, টোকেনাইজেশন এবং কোয়ান্টাম প্রযুক্তি-র মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভুয়ো পরিচয়পত্র নিয়ে মুম্বইয়ে ধৃত ২ ব্যক্তি।
মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানস্থলের কাছ থেকে ভুয়ো পরিচয়পত্র ও আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২।
Read more Articles on
click me!

Recommended Stories

Bonus: পুজোর আগে বোনাসে বড় আপডেট! ৭০০০ টাকা পর্যন্ত মজুরি ধরে কীভাবে হবে হিসেব, জানুন নিয়ম
PM Modi: ভদোদরায় ৩৫,০০০ কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন মোদীর, লক্ষ্য বিকশিত ভারত