MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অক্ষুন্ন, কিন্তু এখনই ভোট হলে কী হবে? নতুন সমীক্ষা রিপোর্টে অবাক করা তথ্য

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা অক্ষুন্ন, কিন্তু এখনই ভোট হলে কী হবে? নতুন সমীক্ষা রিপোর্টে অবাক করা তথ্য

আজ ভোট হলে ফের ক্ষমতায় ফিরবে NDA, তবে কমছে আসন সংখ্যা। ইন্ডিয়া টুডে-সিভোটার Mood of the Nation সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য, জানুন বিস্তারিত।

3 Min read
Author : Saborni Mitra
Published : Aug 27 2026, 08:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
আজ ভোট হলে কী হবে?
Image Credit : ANI

আজ ভোট হলে কী হবে?

আজ লোকসভা নির্বাচন হলে ক্ষমতায় ফিরতে পারবে বিজেপি নেতৃত্বাধীন NDA, তবে তাদের জনপ্রিয়তায় কিছুটা ভাটার টান স্পষ্ট — এমনটাই জানাচ্ছে ইন্ডিয়া টুডে-সিভোটারের সাম্প্রতিকতম Mood of the Nation সমীক্ষা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
২৬টি আসন কমল NDA-র
Image Credit : Asianet News

২৬টি আসন কমল NDA-র

সমীক্ষা অনুযায়ী আজ ভোট হলে NDA পেতে পারে ৩২৬টি আসন, যা জানুয়ারির সমীক্ষায় প্রাপ্ত ৩৫২ আসনের তুলনায় ২৬টি কম। যদিও ২০২৪ সালে লোকসভা নির্বাচনের চেয়ে এখনও বেশি আসন পেয়েই ক্ষমতা দখল করবে বিজেপি। তেমনই বলছে সমীক্ষা রিপোর্ট।

Related Articles

Related image1
TMC: ৮০৩ কোটির অ্যাকাউন্টের মালিক কে? কালীঘাট তৃণমূলের অস্বস্তি হাইকোর্টে, ৩ পক্ষের হলফনামা তলব
Related image2
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত ২৫৮, নিখোঁজ ৯০০-র বেশি! চলছে জোরদার উদ্ধারকাজ
312
'৪০০ পার' স্লোগানের কাছে নেই বিজেপি
Image Credit : Asianet News

'৪০০ পার' স্লোগানের কাছে নেই বিজেপি

২০২৪ নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া '৪০০ পার' স্লোগান থেকে অনেকটাই দূরে থাকলেও, ভোটারদের আস্থা এখনও NDA-র উপর অটুট বলেই ইঙ্গিত সমীক্ষার। ২০২৪ সালে বিজেপির আসন ছিল ২৪০। একক সংখ্যগরিষ্ঠ দল বলেও সরকার গড়তে ভরসা করতে হয়েছিল জোটসঙ্গীদের ওপর। আর এনডিএ-র মোট আসন ৩১৪। যদিও বর্তমানে দল বদলের খেলা চলছে কেন্দ্রে।

412
ইন্ডিয়া জোটের আসনে সামান্য বৃদ্ধি
Image Credit : ANI

ইন্ডিয়া জোটের আসনে সামান্য বৃদ্ধি

কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এই সমীক্ষায় ১৮৫টি আসন পেতে পারে বলে অনুমান, জানুয়ারির ১৮২ আসনের তুলনায় সামান্য বেশি — তবে ২০২৪ সালে জেতা ২৩৪ আসনের তুলনায় অনেকটাই কম।

512
সমীক্ষা সম্পর্কে
Image Credit : Asianet News

সমীক্ষা সম্পর্কে

প্রায় দুই দশক ধরে ইন্ডিয়া টুডে গ্রুপের পরিচালিত দ্বিবার্ষিক এই সমীক্ষা চালিয়েছে সিভোটার। ১ জুলাই থেকে ২৫ অগস্টের মধ্যে সরাসরি ২৫,১৮৪ জনের মতামত নেওয়া হয়েছে, পাশাপাশি ব্যবহার করা হয়েছে গত ছয় মাসের ৯১,৭৯৫টি নিয়মিত সমীক্ষার তথ্যও।

612
বিজেপির আসনেও পতন
Image Credit : Getty

বিজেপির আসনেও পতন

সমীক্ষা অনুযায়ী আজ ভোট হলে বিজেপি একাই পেতে পারে ২৬১টি আসন। ছয় মাস আগের সমীক্ষায় এই সংখ্যা ছিল ২৮৭ — যা ম্যাজিক ফিগার ২৭২-এর অনেকটাই উপরে ছিল। তবে ২০২৪ সালে জেতা ২৪০ আসনের তুলনায় এখনও এগিয়ে দল।

712
জেন জি-র ক্ষোভের প্রভাব?
Image Credit : Asianet News

জেন জি-র ক্ষোভের প্রভাব?

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে সম্প্রতি জেন জি প্রজন্মের ক্ষোভের মুখে পড়েছে বিজেপি। জুলাই মাসে দিল্লির জন্তরমন্তরে ছাত্র বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান — মোদী জমানায় যা বিরল ঘটনা।

812
বড় লাফ কংগ্রেসের
Image Credit : ANI

বড় লাফ কংগ্রেসের

রাহুল গান্ধীর নতুন কৌশলের সুফল মিলছে বলেই ইঙ্গিত সমীক্ষায়। জানুয়ারির সমীক্ষায় ৮০ আসনের পূর্বাভাস থেকে বেড়ে কংগ্রেস এবার পেতে পারে ১০৬টি আসন, যা ২০২৫ সালের অগস্ট সমীক্ষার ৯৭ আসনের চেয়েও বেশি।

912
কংগ্রেসের নতুন কৌশল
Image Credit : Asianet News

কংগ্রেসের নতুন কৌশল

মহিলা সংরক্ষণ থেকে শুরু করে ২০ জুলাই ছাত্র বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন — একের পর এক স্পর্শকাতর ইস্যু তুলে ধরে দৃশ্যমানতা বাড়িয়েছে কংগ্রেস, যার প্রতিফলন সমীক্ষার ফলে।

1012
ভোট শতাংশের হিসেব
Image Credit : others

ভোট শতাংশের হিসেব

ভোট শতাংশের নিরিখে NDA-র প্রাপ্তি ৪৫.১%, যা জানুয়ারির ৪৭% থেকে সামান্য কম এবং ২০২৫ সালের অগস্ট সমীক্ষার ৪৬.৭%-এর চেয়েও কম — ২০২৪ সালে NDA পেয়েছিল ৪৪% ভোট। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রাপ্তি ৩৯.১%, জানুয়ারির ৩৯%-এর তুলনায় সামান্য বেশি।

1112
পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে তৃতীয় স্থানে বিজয়
Image Credit : Asianet News

পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে তৃতীয় স্থানে বিজয়

ইন্ডিয়া টুডে-সিভোটারের সাম্প্রতিকতম Mood of the Nation সমীক্ষায় পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য তৃতীয় সর্বাধিক পছন্দের নেতা হিসেবে উঠে এসেছেন ২০২৪ সালে রাজনীতিতে পা রাখা অভিনেতা-রাজনীতিক বিজয়। বর্তমানে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মাত্র তিন মাসেই জাতীয় স্তরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।

1212
মোদী-রাহুলের পরেই স্থান
Image Credit : facebook.com/CMOTamilnadu

মোদী-রাহুলের পরেই স্থান

তামিলাগা ভেট্রি কজগম (TVK)-এর প্রতিষ্ঠাতা বিজয় পেয়েছেন ৯.২% ভোট, যেখানে শীর্ষে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন ৪৮.৭% এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী পেয়েছেন ২৭.১%। পিছনে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অখিলেশ যাদব, কেজরিওয়ালদের।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
নরেন্দ্র মোদী
রাহুল গান্ধী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IIT Bombay Student Death: আইআইটি বম্বের ছাত্র মৃত্যু, জাতপাতের বৈষম্য-মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের
Recommended image2
Rape Case: দিল্লিতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানা ঘেরাও স্থানীয়দের
Recommended image3
UNSC Permanent Seat: ৮ বার অস্থায়ী সদস্য, এবার কি নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন পাবে ভারত?
Recommended image4
Ration Card Cancellation: ১ অক্টোবর থেকে বন্ধ হবে লক্ষ লক্ষ রেশন কার্ড, তালিকা আপনি নেই তো?
Recommended image5
রাম মন্দিরে দান চুরির ১০৫ ঘটনা CCTV-তে ধরা! গ্রেফতার ৮, ২৫ সেপ্টেম্বরের মধ্যে চার্জশিট
Related Stories
Recommended image1
TMC: ৮০৩ কোটির অ্যাকাউন্টের মালিক কে? কালীঘাট তৃণমূলের অস্বস্তি হাইকোর্টে, ৩ পক্ষের হলফনামা তলব
Recommended image2
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃত ২৫৮, নিখোঁজ ৯০০-র বেশি! চলছে জোরদার উদ্ধারকাজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved