DA: ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্লুপ্রিন্ট সরকারের, পাল্টা গণছুটির হুঁশিয়ারি কর্মীদের

Published : Aug 30, 2026, 08:40 PM IST

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে পঞ্জাব সরকার। অন্যদিকে, আন্দোলনরত কর্মীদের বিরুদ্ধে জারি করা নোটিশ ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার না করলে গণছুটির হুঁশিয়ারি দিয়েছে কর্মচারী সংগঠন।

PREV
16
DA নিয়ে টানাপোড়েন

সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে ডিএ নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। এবার হাইকোর্টের রায় মানবে বলেই ইঙ্গিত দিয়েছে সরকার। পাল্টা সুপ্রিম কোর্টের যাওয়ার পরিকল্পনা করছে প্রশাসন।

26
সুপ্রিম কোর্টে পঞ্জাব সরকার!

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) নিয়ে হাইকোর্টের রায়কে এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে চলেছে পাঞ্জাব সরকার। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, আগামী এক-দু'দিনের মধ্যেই শীর্ষ আদালতে এই বিষয়ে আবেদন জানাতে পারে সরকার।

36
সরকারকে ৭ সেপ্টেম্পের সময়সীমা

অন্যদিকে, 'সাঁঝা মুলাজিম মঞ্চ' (জয়েন্ট এমপ্লয়িজ ফোরাম) পাঞ্জাব প্রশাসনকে ৭ সেপ্টেম্বরের মধ্যে একটি ডেডলাইন দিয়েছে। তাদের দাবি, আন্দোলনকারী কর্মীদের বিরুদ্ধে জারি করা সাম্প্রতিক নোটিশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, আগামী ৮ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা গণছুটিতে যাবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

46
ডিএ আন্দোলনে কোপ!

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যে কর্মীরা অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন, তাঁদের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল পাঞ্জাব সরকার। কর্মীদের অনুপস্থিতির কারণে সাধারণ মানুষ পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন বলে একাধিক অভিযোগ জমা পড়েছিল।

56
পরবর্তী আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি

বকেয়া ডিএ-র দাবিতে পাঞ্জাব সরকারের কর্মীরা তাদের আন্দোলনের পরবর্তী ধাপও ঘোষণা করেছে। ফোরাম জানিয়েছে, লুধিয়ানায় একটি বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ৬ সেপ্টেম্বর জেলাস্তরে বৈঠক হবে। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের ঘেরাও করা হবে। বাকি বিধায়ক ও মন্ত্রীদের ১৯ ও ২০ সেপ্টেম্বর ঘেরাও করার পরিকল্পনা রয়েছে।

66
আন্দোলনকারীদের বাকি কর্মসূচি

৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে একটি 'বিধানসভা' অধিবেশনের আয়োজন করবে কর্মীরা, যেখানে সাংসদ ও বিধায়কদের জন্য চেয়ার পাতা থাকবে এবং তাঁদের কাছে প্রশ্ন রাখা হবে। এই গোটা প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'সত্তা বাপসি' (ক্ষমতা ফেরানো) অভিযান, যা সরাসরি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সচিবালয়ের দিকে পরিচালিত। আগামী ১০ অক্টোবর একটি মেগা র‍্যালির আয়োজন করা হবে। একইভাবে, ২১ ও ২২ অক্টোবর পাঞ্জাব জুড়ে সরকারি কর্মীরা গণছুটিতে যাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories