প্রশাসন জানিয়েছে, অন্যান্য সরকারি পরিষেবা পেতে আনেকে রেশন কার্ড তৈরি করেছেন। তারা মাসে মাসে রেশন তোলেন না। সে সব গ্রাহকদের চিহ্নিতকরণ ও অযোগ্যদের রেশনের সুবিধা থেকে বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রেশন কার্ড চালু রাখতে গ্রাহকদের কী করতে হবে এবং কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেই বা কী কী করতে হবে তা জানা গিয়েছে।